বড়সড় বদল টিআরপি তালিকায়! “জগদ্ধাত্রী”র হাল খারাপ, “অনুরাগের ছোঁয়া” টপার হলেও “হরগৌরী পাইস হোটেল” এলো সেরার তালিকায়

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার খোঁজ খোঁজ রব পরে সিরিয়াল প্রেমীদের মধ্যে। কারণ এই নির্দিষ্ট দিনটিতেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হয়। আর বর্তমানে টিআরপি তালিকা সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ টিআরপি না পেলে কোনো ধারাবাহিকই এখন দুই থেকে তিন মাসের বেশি টেকে না। নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা এখন সব বিনোদনের চ্যানেল গুলিতেই।

এই সপ্তাহেও নিজের স্থান বজায় রেখেছে অনুরাগের ছোঁয়া। ৭.৮ পেয়ে টিআরপি টপার এর স্থানে অবিচল এই ধারাবাহিক। অন্যদিকে বেশ অনেকগুলো নাম্বারের ব্যবধানে টেক্কা দিয়েছে জগদ্ধাত্রীকেও। প্রথম স্থান হারালেও দ্বিতীয় স্থানে নিজেকে ধরে রেখেছে গৌরী এলো। ৭.১ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিক।

অন্যদিকে ৬.৮ নাম্বারে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে জগদ্ধাত্রী। ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। বেশ অনেক সপ্তাহ ধরেই নিজেকে এক থেকে পাঁচের মধ্যে আটকে রেখেছে নিম ফুলের মধু। তবে চমকে যাওয়ার মত খবর হলো প্রথমবার টিআরপি তালিকার এক থেকে পাঁচের মধ্যে নিজের নাম নথিভুক্ত করল হরগৌরী পাইস হোটেল। এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৫.৯।

হরগৌরি পাইস হোটেলের সাথে একই নাম্বার পেয়ে টিআরপি তালিকার পাঁচে স্থান করে নিয়েছে বাংলা মিডিয়াম ধারাবাহিকও। তবে বাংলা মিডিয়াম এর আগেও এক থেকে পাঁচের মধ্যে এসেছে কিন্তু হরগৌরী পাইস হোটেলের জন্য এটাই প্রথমবার। নিজেদের প্রিয় ধারাবাহিককে প্রথমবারের জন্য টিআরপি তালিকায় এতটা ভালো ফলাফল করতে দেখে খুশি হরগৌরী পাইস হোটেলের ভক্তরা।

এতদিন অব্দি টিআরপিতে তেমন আশানুরূপ ফল করতে দেখা যায়নি এই ধারাবাহিককে। কিন্তু এইবার ধীরে ধীরে ধারাবাহিক জগতে নিজের স্থান পোক্ত করছে এই ধারাবাহিক। তারই একটি ছোট্ট নিদর্শন হলো এই সপ্তাহের টিআরপি তালিকা। দর্শকদের ধারণা দিনে দিনে আরও উন্নতি করবে এই ধারাবাহিক।

Back to top button