দীপা নয় আসল অপরাধী মিশকা, সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিল পালক! এবার কি সূর্য নিজের ভুল বুঝতে পারবে?

স্টার জলসার (Star Jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। দর্শকরা অনেকদিন ধরেই নির্মাতার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সূর্য দীপার মিলন হোক, অনেক দূরে দূরে থেকেছে তারা। কিন্তু নির্মাতা কিছুতেই সেই শুভক্ষণ আনছিলেন না। খুবই ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকরা। বর্তমানে পালকের হাত ধরেই মিটে যেতে চলেছে সূর্য দীপার সমস্ত সমস্যা।

দর্শকরা বিরক্ত হয়ে গিয়েছিলেন একঘেয়েমি দেখে।তাই দর্শক টানতে, টিআরপি নম্বর বাড়াতে নির্মাতা আর চুপ রইলেন না, অনুরাগীদের চাহিদা মতোই কর্মকাণ্ড করলেন। সেই শুভক্ষণ নিয়ে এলেন। যাতে দর্শকদের একঘেয়েমি দূর হয়, অনুরাগের ছোঁয়া দেখার আগ্রহ বাড়ে। যত দর্শক বাড়বে টিআরপি নম্বর তত বাড়বে। তাই তারা একটা চমকপ্রদ ট্র্যাক আনছেন।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী অসুস্থ হয়ে পড়েছে প্রবীর। পরিবারের সকলেই তাকে নিয়ে চিন্তিত। লাবণ্য সেন সবাইকে খবর দিয়ে দিতে বলেছে যেন তারা বাবাকে এসে দেখে। খবর পেয়েছে পালকও। বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই এসে হাজির হয়েছে পালক। বর্তমানে প্রবীর অনেকটাই সুস্থ। কিন্তু তার কাছে কাউকে তো থাকতেই হবে। তাই সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় দীপা।

এই সময়ে মিশকা খাবারে বিষ মিশিয়ে দীপাকে খাওয়াতে আসে। অনেকবার খেতে জোর করায় সন্দেহ জাগে দীপার মনে। তারপর দীপা ধরে ফেলে মিশকাকে। রাগে গজ গজ করতে থাকে সে। এরপর বাবার সামনে বসে থাকে দীপা। দিনরাত না ঘুমানোর পরে ক্লান্ত হয়ে পড়ে সে। এমন সময় সূর্য এসে তার জন্য কফি নিয়ে আসে এবং একসঙ্গে বসে তারা কফি খায়।

এসব দেখার পর মিশকা নিজের ঘরে গিয়ে নিজের মনেই সমস্ত ক্ষোভ প্রকাশ করতে থাকে। আর সেই সময় সেখানে চলে আসে পালক। মিশকার রাগের মাথায় করা প্রত্যেকটি স্বীকারোক্তি ফোনে রেকর্ড করে নেয় সে। আর এরপর সূর্যকে গিয়ে সমস্তটা শুনিয়ে দেয়। সূর্য বুঝে যায় এতদিন ধরে সে কাকে বিশ্বাস করে এসেছে আর কাকে কষ্ট দিয়ে এসেছে। ঠিক এমনটাই চান দর্শকরা। পালক চরিত্রটিকে দেখে দর্শকদের মনে হয়েছে সূর্য দীপার মিল করিয়ে দিতেই আগমন ঘটেছে তার। তবে কি দর্শকদের ধারণাই সত্যি বলে প্রমাণিত হবে নাকি লাবণ্য উর্মি প্রবীর সবার মতনই ব্যর্থ হবে পালক?

Back to top button