জি বাংলায় আসছে চারটি নতুন ধারাবাহিক, কোন প্রোডাকশন হাউজে কবে আসছে এবং কারা থাকছেন মুখ্য ভূমিকায়?

আজকাল বেশিরভাগ ধারাবাহিকের মেয়াদই খুব বেশি হলে পাঁচ থেকে ছয় মাস। ইতিমধ্যেই মাত্র কয়েক মাসের ব্যবধানে শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকটি ধারাবাহিক। এবং ভবিষ্যতেও শেষ হতে চলেছে আরো কিছু চলতি ধারাবাহিক। এখন আর আগের মত বছরের পর বছর টিকে থাকার বিষয়টা কোন ধারাবাহিকই পাওয়া যায় না। শুধু শেষ হয়ে যাচ্ছে বলাটা ভুল হবে, ধারাবাহিক যেমন শেষ হচ্ছে তেমনি টেলিভিশনের পর্দায় ধরা দিয়েছে একের পর এক নতুন ধারাবাহিক।
এখন ধারাবাহিক জগত পুরোটাই নির্ভরশীল টিআরপি উপর। চ্যানেল সব সময় নজর রাখে কোন ধারাবাহিক স্লট লিড করল কোন ধারাবাহিক বহুদিন ধরে লিড করতে পারছে না, কোন ধারাবাহিকের টিআরপি দিন দিন পড়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোর ওপর। আর এসবের উপর ভিত্তি করেই চ্যানেল সিদ্ধান্ত নেয় কোন ধারাবাহিককে রাখবে এবং কোনটিকে বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি বাংলা টেলিভিশনে ধারাবাহিকের দিক থেকে এগিয়ে রয়েছে দুটি চ্যানেল। তার মধ্যে একটি হলো স্টার জলসা এবং অন্যটি হল জি বাংলা। এই দুটি চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে প্রতিদিন সংঘর্ষ লেগেই থাকে। প্রত্যেকটি ধারাবাহিক চেষ্টা করে অপর পক্ষের ধারাবাহিকটিকে কিভাবে টেক্কা দেওয়া যায়। আর সেই উদ্দেশ্যেই জি-বাংলায় আসতে চলেছে চারটি নতুন ধারাবাহিক।
প্রথমেই আসছে অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল। এই সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে মানালি দেকে। এরপর আসছে ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল যেখানে নায়িকা চরিত্র দেখা যাবে হিয়া মুখার্জিকে। শোনা যাচ্ছে সপ্তাহে পাঁচ দিন সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকটি আসবে রাত সাড়ে নটা অথবা দশটায়।
আর তারপর আসবে টিম সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। এই সিরিয়ালের নায়ক নায়িকার বাছাই করণ এখনো চলছে। শোনা গেছে এই ধারাবাহিকটি আসবে স্টার জলসার অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে। আর এরপরই আসবে জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের একটি সিরিয়াল। তবে এই নিয়ে এখনো অব্দি কিছু জানা যায়নি। কারণ এই ধারাবাহিককে আনতে গেলে আগে শেষ করতে হবে জি বাংলা প্রোডাকশন হাউজের অন্য একটি ধারাবাহিককে।

