শেষ রক্ষা হলো না, শুধু কদিনের অতিথি মেয়েবেলা! “মৌঝড়”এর রসায়ন অবশেষে শেষ হচ্ছে, জানা গেল শেষ শুটিং এবং সম্প্রচারের দিন

কিছুদিন আগেই জানা গিয়েছিল ‘মেয়েবেলা’র স্লটে সন্ধে সাড়ে সাতাটায় আসছে ‘সন্ধ্যাতারা’। তা হলে কি শেষ হয়ে যাচ্ছে ‘মেয়েবেলা’? প্রশ্ন উঠেছে বারবার। মাসখানেক আগেই ‘মেয়েবেলা’ ধারাবাহিক থেকে সরে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। বীথিকা মিত্রর চরিত্রের রসায়ণ ঘিরে তাঁর মনে অসন্তুষ্টির সৃষ্টি হয়। তাই চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু চ্যানেল কিংবা প্রযোজনা সংস্থার প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই তা সাক্ষাৎকারেই জানান অভিনেত্রী।

ওদিকে কাহিনি, চিত্রনাট্যকারের তরফে ইটিভি ভারতকে জানানো হয় রূপা চরিত্রটি সম্বন্ধে সবটা জেনেই রাজি হয়েছিলেন। এই মুহূর্তে বীথিকা মিত্রর চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস। বাংলা টেলিভিশনের তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু সূত্রের খবর অনুযায়ী তিনি এই চরিত্রে আসায় টিআরপি কমেছে। এই নিয়েও তর্ক বিতর্ক কম নয়। টি আর পি’র ওঠাপড়া চলতেই থাকে।

মাঝে শোনা গিয়েছিল ১১ই জুন হবে ধারাবাহিকের শেষ সম্প্রচার। কিন্তু এমন হঠকারিতার মধ্যে কোন ধারাবাহিক শেষ করে দেওয়া একটি প্রোডাকশন হাউসের পক্ষে সম্ভব নয়। তাই কিছুদিনের সময় নিয়ে শেষটাকে গুছিয়ে নেওয়ার জন্যই ধারাবাহিকটিকে সাড়ে সাতটা থেকে সরিয়ে বিকেল পাঁচটার স্লটে স্থানান্তরিত করে চ্যানেল।

ধারাবাহিক শেষ হবে না শুনে প্রথমদিকে বেশ খুশি হয়েছিলেন দর্শকরা। টিআরপি না থাকলেও ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা কম নয়। নন প্রাইম টাইমে হলেও ধারাবাহিক কি টেলিভিশনের পর্দায় সম্প্রচার হবে এটুকুতেই খুশি ছিলেন দর্শকরা। কিন্তু সেই খুশি বেশি দিনের নয়। জানা গেল ধারাবাহিকের শেষ শুটিং ও সম্প্রচারের দিনক্ষণ।

Meyebela - Disney+ Hotstar
মেয়েবেলা ধারাবাহিকে কর্তৃপক্ষ জানিয়ে দিল আগামী ১৫ই জুন শেষ শুটিং হবে মেয়েবেলার। এবং ২৩ শে জুন হতে চলেছে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। তাহলে শেষ হচ্ছেই মেয়ে বেলা। অনেকেই যদিও বুঝতে পেরেছিলেন আর খুব বেশি দিন মেয়েবেলাকে এগিয়ে নিয়ে যাবে না চ্যানেল। সেই আশঙ্কাকেই সত্যি করে মাত্র সাড়ে চার মাসেই পূর্ণচ্ছেদ পড়তে চলেছে ডোডো মৌয়ের যাত্রায়।

Back to top button