আর ঝগড়া নয় এবার এক হওয়ার পালা, প্রবীরের অসুস্থতার কারণেই আবার বিয়ে হল সূর্য দীপার, সব বাধা কাটিয়ে মিল হবে “সুদীপা” জুটির?

স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকটি এখন টিআরপি তালিকাতে তরতরিয়ে এগোচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই গল্পের টানটান উত্তেজনাময় পর্ব দর্শকদের কার্যত চ্যানেল ঘোরাতেই দেয়নি। সেই কবে থেকে চলছে সূর্য-দীপার সম্পর্কে টানাপোড়েন। মাসের পর মাস পেরিয়ে গেল, অথচ সূর্য-দীপার মধ্যে মিল এখনও হল না! কী লেখা আছে তাদের ভাগ্যে?

প্রসঙ্গত সময়ের সাথে এই ধারাবাহিকে ইতিমধ্যেই এসেছে বেশ কিছু নতুন চরিত্র। যাদের মধ্যে অন্যতম হলেন খুব সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নেওয়া সোনার নতুন মা। এমনিতে মিষ্টি সোনাকে সারাক্ষণ চোখে হারায় সূর্য। তাই তাকে দীপার থেকে দূরে রাখতে এক অভিনেত্রীকে সোনার নতুন মা সাজিয়ে নিয়ে এসেছিল সে।

কিন্তু বড়দের এই সম্পর্কের টানপোড়েনের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলের মত দুই শিশু সোনা রুপার শৈশব। চোখের সামনে নিজের মা দীপা থাকতে অন্য একজনকে নিজের মা বলে মেনে নিতে কষ্ট হচ্ছে সোনার। তাই সত্যিটা না জানলেও নিজের মা দীপার সাথে সোনার নাড়ির টান যাবে কোথায়!

অবশেষে সোনা সব সত্যিটা জানতে পেরে যায়। আর তারপরেই সূর্যের প্রতি চরম অভিমান হয় তার। মেয়ের ভালো করতে গিয়ে উল্টে খারাপটাই করে ফেলেছে সে। সোনা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এই অবস্থায় দীপা এসে সমস্ত পরিস্থিতি সামাল দেয়। কিন্তু তারপরেও সূর্য দীপাকে যথেষ্ট অপমান করে। এই নিয়ে সূর্যের সঙ্গে তার বাবা প্রবীরের ঝামেলা শুরু হয় এবং তাতেই অসুস্থ হয়ে পড়ে প্রবীর।

এই সাংসারিক বিবাদ প্রবীরের মাথায় খুব খারাপ প্রভাব ফেলে। যার ফলে পুরনো টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে থাকে তার। তার কাছে এখন বাস্তব এবং বর্তমান বলতে ওইগুলোই। এই দিনের পর্বে দেখানো হয়, প্রবীরের ইচ্ছাতেই বা বলাই বাহুল্য প্রবীরকে মানসিক শান্তি দিতে তার সামনে দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সূর্য। এই সিঁদুরের জোরেই কি এবার সম্পর্কের মোর ঘুরতে চলেছে সূর্য দীপার?

Back to top button