দুটো সন্তানের বাবা হয়েও বাবার কর্তব্য পালনে ব্যর্থ সূর্য! দর্শকদের মতে খারাপ স্বামীর পর একজন অতীব খারাপ বাবা সূর্য

বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক টি হলো অনুরাগের ছোঁয়া। দর্শকরা যত চাইছেন ‘অনুরাগের ছোঁয়া’-তে সুদীপার মিল হোক, কিন্তু মিল আর হচ্ছেনা সেই দূরত্ব যেন ক্রমশ বাড়ছে। টিআরপি তালিকায় নিজেদের স্থান ঠিকঠাক রাখতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ৭ দিনই দেখানো হচ্ছে। দর্শকদের দাবি এমন চলতে থাকলে এই পন্থাও আর কোন কাজে দেবে না।

দীর্ঘ সময় ধরে চলে আসছে সূর্য দীপার মধ্যে এই মান অভিমানের পর্ব। একটু খতিয়ে দেখলে বিষয়টা আর শুধুমাত্র মান অভিমান এই দুটো শব্দের মধ্যে আবদ্ধ নেই। তাদের মধ্যকার সম্পর্কটা এখন পৌঁছে গিয়েছে অপমান অসম্মান ইত্যাদি তালিকায়। স্বামী হওয়ার কর্তব্য অনেকদিন আগেই ভুলে গিয়েছে সূর্য। মিশকার ছলচাতুরি আর সূর্যর নির্বুদ্ধিতা এই দুইয়ে মিলে বর্তমানে তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। বাবা হওয়ার কর্তব্যটুকুও বর্তমানে পালন করতে অক্ষম সূর্য।

সোনার নকল মাকে এনে ভালোর চেয়ে উল্টে যে সোনার ক্ষতি হয়েছে সেটা জেনেও দীপার ওপরেই যত চোটপাত তার। আর এবার ছেলে হওয়ার কর্তব্যটাও পালন করতে পারছে না সে। দীপাকে জঘন্যভাবে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সূর্য। সমস্ত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে। দীপা যে একা নেই তার সঙ্গে যে তার একটা ছোট্ট মেয়ে রুপা রয়েছে সেদিকেও নজর নেই তার। তাদের মধ্যেকার এই ঝামেলা অশান্তি রুপার উপর কি প্রভাব ফেলছে সেটুকু নিয়েও কোন মাথা ব্যাথা নেই সূর্যর।

দীপার বাড়িতে থাকা নিয়ে এদিনের পর্বে অসম্ভব ঝামেলা সৃষ্টি হয় পরিবারের সকলের সঙ্গে সূর্যর। বড় ছোট জ্ঞান হারিয়ে ফেলে সবার সামনে নিজের বাবার সাথেও উঁচু গলায় কথা বলতে বাধলো না তার। প্রতিনিয়ত তর্ক বিতর্কের ফলে অসুস্থ হয়ে পড়ে প্রবীর। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার অবস্থা দেখে একদিকে যেমন চোখের জল চলে এলো দর্শকদের অন্যদিকে সূর্যের প্রতি যেটুকু ভালো লাগা ছিল সেটুকু বিলীন হয়ে গেলো।

সূর্যের ব্যবহারে তার তৈরি করা অশান্তির ঝামেলার ফলে প্রবীর এতটাই কষ্ট পেয়েছে যে বর্তমানে একটা ট্রমায় চলে গিয়েছে সে। সূর্য দীপার জীবনের শুরুটা এখন মনে পড়ছে তার। প্রবীরকে এমন অবস্থায় দেখে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে লাবণ্য। বর্তমানে দর্শকদের কাছে ভিলেনের থেকে কম কিছু নয় সূর্য। তাকে সবাই বোঝালেও সে বোঝেনা। প্রমাণ দেখালেও বিশ্বাস করে না। আর যে সর্বদা অনিষ্ট করে আসছে সেই মিশকাকে সবশেষে ঠিকই বিশ্বাস করে। ধীরে ধীরে নায়ক হওয়ার সমস্ত যোগ্যতাই হারিয়ে ফেলছে সে, দাবি দর্শকদের। এখন সূর্যের উপর বিরক্ত হতেও বিরক্ত লাগে দর্শকদের।

Back to top button