সামনেই বিয়ে এদিকে শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, তার মধ্যেই শুটিং চলছে অনামিকার! কী হয়েছে তার যার ফলে এত কষ্ট পাচ্ছেন?

টেলিউডে ফের বিয়ের ফুল ফুটতে চলেছে। এবার গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং। বাংলা বিনোদন জগতের উল্লেখযোগ্য দুই তারকা অনামিকা এবং উদয়। গত আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই তারকা।
জানা গিয়েছে, তাঁরা বিয়ে করতে চলেছেন ২৮ জুন। তবে জাঁকজমক, এলাহী আয়োজন থাকবে না তাঁদের বিয়েতে। সাদামাটাভাবে নিজস্ব পরিসরে বিয়ে করতে চাইছেন তাঁরা। আমন্ত্রিতদের মধ্যে থাকবেন কাছের আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। যুগলের প্রেম নিয়ে একসময় বহু চৰ্চা হয়েছে। ফিরে এসেছে তাঁদের অতীত সম্পর্কের জের।
এর আগে উদয়ের বিয়ে ঠিক হয়েছিল ছোটবেলার বান্ধবীর সঙ্গে। বাগদানের পর ভেঙে গিয়েছিল তাঁদের বিয়ে। অন্যদিকে অনামিকা জড়িয়েছিলেন একাধিক সম্পর্কে। তবে তাঁদের সব পথ এসে মিলেছে একে অপরের কাছে। এবার বিয়ে করে একত্রযাপনের অঙ্গীকারে আবদ্ধ হতে চলেছেন অনামিকা-উদয়।
সম্প্রতি এক সংবাদ মাধ্যম অনামিকার থেকে একটি ছোট্ট সাক্ষাৎকার গ্রহণ করে। সেখানেই জানতে পারা যায় শরীরে কঠিন অসুখ নিয়ে কষ্টের মধ্যে দিয়েও চালিয়ে যাচ্ছেন। কি হয়েছে তার? প্রশ্নের উত্তরে অনামিকা জানান “আলসার হয়েছে। খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশন এসেছে। এছাড়াও ব্যথা যন্ত্রণাতো আছেই।” এই নিয়ই পর্দায় বিয়ের কনে সেজে বসে আছেন অনামিকা।
সাক্ষাৎকারে তাকে আরেকটি প্রশ্ন করা হয়। তিনি বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড আর হঠাৎ এমন গোপন রাখার সিদ্ধান্ত কেন? প্রশ্নের উত্তরে অনামিকা বলেন, “একটু ভয় করছে এক্সাইটেড লাগছে আবার ভালোও লাগছে। কারণ বিয়ের পর লাইফটা চেঞ্জ হয়ে যেতে চলেছে। পুরোপুরি চেঞ্জ না হলেও অনেক কিছু বদলে যাবে যা হবে আশা করি ভালই হবে। আর বিয়ে নিয়ে আমরা কাউকেই কিছু জানাবো না এমনটা নয়, আবার খুব ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করছি এমনটা নয়। আত্মীয়-স্বজন এবং কাছের বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করব। একেবারে সিম্পল অনুষ্ঠান হবে।” শুভ হোক তাদের আসন্ন নতুন জীবন, এমনটাই কামনা দর্শকদের।

