আবার টেলিভিশনের পর্দায় ফিরছে জল নূপুর! ম্যাজিক মোমেন্টেসের হাত ধরেই আসছে নতুন গল্প, তবে কি ফিরবে লাভলী সৌপ্তিকের জুটি?

জল নূপুর হলো বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায় পূর্বে প্রচারিত হওয়া একটি ধারাবাহিক। ২০১৩ সালের ২১ জানুয়ারি থেকে সংসার সুখের হয় রমণীর গুণে সিরিয়ালের পরিবর্তে এই সিরিয়ালের প্রচার শুরু হয়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন লাভলী মৈত্র, সৌপ্তিক চক্রবর্তী (পরবর্তীতে ফাহিম মির্জা) ও অপরাজিতা আঢ্য। ৯০১টি পর্ব প্রচারের পর ২০১৫ সালে ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা করা হয়। এর পরিবর্তে পুণ্যিপুকুর ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়।
জল নূপুর ধারাবাহিকের কাহিনী উড়িষ্যার এক সাধারণ মেয়ে কাজল এবং কলকাতার প্রতিষ্ঠিত ধনী পরিবারের ছেলে অরিন বসুমল্লিক (নীল) কে ঘিরে আবর্তিত হয়। কাজল কোমল-হৃদয় ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এবং ওড়িশি নৃত্যে পারদর্শী। ধারাবাহিকে তার নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন অনেক ভক্তই।
নীলকে ধারাবাহিকে একজন আদর্শবান পুরুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মূলত, জল নূপুর হলো সাগরের প্রেক্ষাপটে নীল ও কাজলের প্রেমের কাহিনী, যেখানে সাগরের ঢেউ যেন তাদের মধ্যকার সংস্কৃতি ও জীবনযাত্রার পার্থক্যকে ধুয়ে নিয়ে যায় এবং তাদের আন্তরিক বন্ধনে আবদ্ধ করে।
নীল ছুটিতে সমুদ্রে গেলে কাজলের সাথে তার সাক্ষাৎ ঘটে। ধীরে ধীরে নীলের মনে কাজলের জন্য এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়। এরমধ্যে কাজল ও নীল দুর্ঘটনাবশত এবং অনিচ্ছাকৃতভাবে হিন্দু বিয়ের কিছু রীতি পালন করে ফেলে। তাই জগন্নাথ মন্দিরের পূজারীরা কাজলকে দেবদাসী করার হুমকি দেয় এবং শেষ পর্যন্ত কাজল নীলকে বিয়ে করতে বাধ্য হয়। আর এরপরই শুরু হয় সিরিয়ালের মেইন প্লট।
এই ধারাবাহিকে আরো একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হলেন অপরাজিতা আঢ্য। পারি চরিত্রে তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই জল নূপুর পুনরায় ফিরে আসছে টেলিভিশনের। না এই ধারাবাহিকের সিজন টু আসছেনা। এইবার স্টার প্লাসে এই ধারাবাহিকের রিমেক ভার্সন শুরু হতে চলেছে। এখানেও ধারাবাহিকের প্রযোজনায় থাকবে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার। প্রোডাকশন হাউজের কথা অনুযায়ী কোন বাঙালি অভিনেতা বা অভিনেত্রী থাকবেন না এই ধারাবাহিকে। তবে আবার শোনা যাচ্ছে অপরাজিতা আঢ্য থাকতে পারেন হিন্দি ধারাবাহিকে। এবার আরও একবার হিন্দিতে সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। এমন একটি সংবাদ পেয়ে ভীষণ খুশি জল নূপুরের ভক্তরা।

