৮০ পেরিয়েও হেঁটে দৌড়ে আন্তর্জাতিক মেডেল জয় বৃদ্ধার! বয়সটা শুধু সংখ্যা মাত্র দিদির মঞ্চে এসে পৃথিবী জয়ের গল্প শোনালেন অনিমা দেবী

টানা ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। জি বাংলার (Zee Bangla) এই গেম শোয়ের সঞ্চালিকা হলেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। দিদি নাম্বার ওয়ানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তাকে ছাড়া দিদি নাম্বার ওয়ানের কথা কল্পনাও করতে পারেন না কেউ। আর দিদি নাম্বার ওয়ানে যাওয়াটা তো সব মহিলার কাছে একটা স্বপ্নের মত।

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী, তার সঙ্গে প্রায় দশ বছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ানে’ সঞ্চালিকার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে তাকে। বিকেল হলেই বাংলার ঘরে ঘরে সবাই ‘দিদি নাম্বার ওয়ান’ দেখার জন্য টিভির সামনে বসে। ছোট থেকে বড় সকলেই এই রিয়ালিটি শো এর ফ্যান। সেই সঙ্গে এখন বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা বেড়েছে রচনা ব্যানার্জীর।

সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, পুলিশ থেকে ডাক্তার, ৮ থেকে ৮০ সব বয়সের নারীরাই তাদের খারাপ সময়টাকে কাটিয়ে উঠে লড়াই করে ঘুরে দাঁড়ানোর গল্প ভাগ করে নিয়েছেন এই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে। তাদের দেখাদেখি অনুপ্রেরণা পেয়েছে আরও কয়েক হাজার নারী। মেয়েরা যে ফেলনা নয় তারাও লড়তে পারে ঘুরে দাঁড়াতে পারে সমাজে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, নিত্যদিন এমন অনেক কাহিনীর সঙ্গী হন দর্শকরা।

বয়স কেবলমাত্র একটা সময় সীমা। যেটা প্রযোজ্য শরীরের উপর, এই বয়স নামক বিমূর্ত বস্তুটির প্রভাব মনকে কখনোই ছুঁতে পারে না। মনের দিক থেকে কেউ চাইলেই যেমন এক নিমিষে অনেকটা বড় হয়ে যেতে পারে, আবার চাইলে বৃদ্ধ বয়সেও নিজেকে অষ্টাদশীতে আটকে রাখতে পারে। এমনই এক লড়াকু বৃদ্ধার জীবনী তুলে ধরল দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ।

বয়স আশির গন্ডি পেরিয়েছে। মন বা শরীর কোনোটাই জোর কমেনি এখনও। ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান, পাঁচ মাইল হাটায় প্রথম স্থান দখল করে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে ভারতের তেরঙ্গা উড়িয়ে এখনো দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন বর্ধমানের অনিমা তালুকদার। তার কীর্তি শোনার পর তার নামের পাশে বৃদ্ধা কথাটি যোগ করতে একটু সমস্যা হচ্ছে বৈকি। এমন মহিলার ঝুলিতে একে একে জমেছে অনেক মেডেল, এখনো থেমে নেই তিনি। তার এই অদম্য ইচ্ছা শক্তি এবং সফলতা বাংলার দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

Back to top button