এতদিন ঠাকুমারা পার্শ্ব চরিত্রে থাকলেও নিম ফুলের মধুতে হেমনলিনী দত্তের গল্প আলাদা আমেজ এনেছে,নতুন ট্রাকের প্রশংসায় পঞ্চমুখ সকলে

জি-বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’। শুরু থেকেই ধারাবাহিকের বাস্তবধর্মী গল্প দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে সৃজ-পর্ণার জুটি দর্শকের ভীষণ পছন্দের। যদিও ধারাবাহিকে গল্প এখন অনেকটাই পাল্টেছে।

এই ধারাবাহিকের মধ্যে দিয়েই আবার দীর্ঘ দেড় বছর পর ছোট পর্দায় কামব্যাক করেছেন পল্লবী শর্মা তাও আবার জি বাংলায়। তার শেষ কাজ ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর যেখানে জবার চরিত্রে তিনি প্রচুর খ্যাতিও করিয়েছিলেন আবার কটাক্ষও পেয়েছিলেন। অনেকেই তাই দিন গুনছিলেন যে পল্লবী কবে আসবে ছোট পর্দায়। অবশেষে পল্লবী শর্মা এসেছেন।

তবে সেই সঙ্গে আরো একজন অভিনেত্রী কাম ব্যাক করেছে যাকে দেখে বেজায় খুশি সকলে। তিনি হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। দ্বিরাগমন, গোয়েন্দাগিন্নি, ভুতু, তুমি রবে নীরবে, সিঁদুর খেলা, বৃদ্ধাশ্রম ধারাবাহিকে তাকে তো আমরা দেখেছি। সেই সঙ্গে ভারতীয় সিনেমাতেও তার অবদান বিশাল। নিম ফুলে মধুতে তিনি রুবেলের ঠাকুমা এবং পল্লবীর ঠাকুমা শাশুড়ি এবং তার ডায়লগ শুনেই বোঝা গিয়েছে চরিত্রটি বেশ মজাদার।

যেকোনো ধারাবাহিকেই ঠাকুমা দিদা এই চরিত্রগুলিকে কেবলমাত্র পার্শ্ব চরিত্র হিসেবেই প্রতিফলিত করা হয়। তারা কখনো গল্পের প্রধান অংশ হয়ে ওঠে না। কিন্তু নিম ফুলের মধু ধারাবাহিক নির্মাতারা সেটা করেননি। সম্প্রতি এই ধারাবাহিকে যে ট্র্যাকটি চলছে সেটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন পর্দার হেমনলিনী দত্ত অর্থাৎ লিলি চক্রবর্তী।

May be an image of 1 person and text
তাকে নিয়ে এমন একটি গল্প ভাবার জন্য দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। এই বয়সেও অসাধারণ অভিব্যক্তি দেখা গিয়েছে লিলি চক্রবর্তীর মুখে। নিজেকে দুলাল দত্তের আসল স্ত্রী বলে প্রমাণ করার তাগিদ এবং স্বামীর প্রতি অগাধ ভালোবাসা সবকিছুকেই খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। দর্শকদের ইচ্ছা আগামী দিনেও তাকে নিয়ে আরও অনেক গল্প দেখার সুযোগ করে দেবে ধারাবাহিক নির্মাতারা।

Back to top button