নতুন রূপে ফিরে এলো শৈলজা! তারার সাথে বন্ধুত্ব করলো সে, এবার কি নতুন কোনো ষড়যন্ত্র করে তারার ক্ষতি করবে সে?

গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকটি শুরুতে দর্শকদের আকর্ষিত করতে সক্ষম হলেও মাঝে যেন এই সিরিয়াল ভীষণই বিরক্তের হয়ে উঠেছিল। এত ঘনঘন এই সিরিয়ালের প্লট বদলে যাচ্ছিল যে দর্শকরা সেই ঘটনায় ধাতস্থ হওয়ার আগেই নতুন প্লট এসে যাচ্ছে। তারপর বর্তমানে পুনরায় একটি সহজ সরল ট্র্যাকে এগোচ্ছে এই ধারাবাহিক। দর্শকরা ভীষণ পছন্দ করছে তাদের এবং টিআরপি টপারও হয়েছে এই ধারাবাহিক। তার মধ্যেই সম্প্রতি নতুন লুকে ধরা দিলেন শৈলজা।

এই সিরিয়ালের শৈলজার চরিত্র নিয়ে মানুষের বিরক্তির শেষ নেই। সেখানে যেন বাংলা সিরিয়ালের বিখ্যাত দুষ্টু চরিত্র কটকটির ছাপ স্পষ্ট। সর্বক্ষণ ছলে বলে কৌশলে, খারাপ করার কথা ভেবে এসেছে সে। নিজের ছেলে তুল্য একটি ছেলে ঈশানকে মৃত্যু মুখে পতিত করতেও দুবার ভাবেনি সে।

শুধু তাই নয়, এখানেই থেমে থাকেনি সে। মা এর কোল থেকে সদ্যোজাত সন্তানকে কেড়ে নিয়ে তার ক্ষতি করতেও এক বিন্দুও কাপেনি তার হাত। দর্শকরা ভোলেননি সেদিনের কথা যেদিন নিজেকে বাঁচানোর জন্য গৌরী আর তার মেয়েকে তাদের অসহায়তার সুযোগ নিয়ে অপয়া প্রমাণ করতে আর তাদের ক্ষতি করতে উদ্যত হয় উঠেছিল শৈলজা।

কিন্তু সেই সব বাধা অতিক্রম করে আজ তারাকে একটু একটু করে বড় করে তুলছে ঈশান আর গৌরী। তারা স্বয়ং দেবীর রূপ হলেও মায়ের কাছে সে একজন সাধারণ সন্তান। তার গায়ে এতটুকু আঁচ লাগতে দেয়নি গৌরী। কিন্তু এবার গৌরীর অলক্ষে এ কোন নতুন বিপদের মুখে পড়তে চলেছে তারা? নতুন রূপে ফিরে এলো শৈলজা।

নেই আর আগের মতন প্রতিপত্তি, সেই আগের মত জমকালো সাজও আর নেই। উধাও তার হাতের সর্বক্ষণের সঙ্গী সেই ত্রিশূলও। পরনে একটি সাদা থানের নোংরা হয়ে যাওয়ার শাড়ি। গা ভর্তি ময়লা। ঠিক এমন একটি রূপে তারার মুখোমুখি শৈলজা। তারা নিষ্পাপ মনে আইসক্রিম দিচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ঠিক এমন ভাবে ধরা দিলেন শৈলজা। তবে এটা কি আবার নতুন কোন বিপদ এর সংকেত?

Back to top button