‘না না আমি কাঁদবো না’ বলেও শেষ বেলায় নিজের ছড়া বলতে গিয়েই কেঁদে ফেললেন মিঠাইরানী! ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

যে সময়ে দাঁড়িয়ে একটার পর একটা সিরিয়াল আসছে আর যাচ্ছে। টিআরপির খেলায় হেরে যখন মাত্র ২-৩ মাসেই একাধিক সিরিয়াল পাততাড়ি গোটাতে বাধ্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজ করল ‘মিঠাই’। জি বাংলার এই মেগা সিরিয়াল তো একটা সময় টানা সেরা ১০ -এর মধ্যে থেকেছে, শুধু তাই নয়, কখনও টপ পজিশন তো কখনও একেবারে উপরের দিকেই থেকেছে টিআরপি তালিকায়। যদিও একটা সময় তো সব কিছুকেই থামতে হয় সময়ের নিয়ম মেনে। বন্ধ করতে হয় পথচলা। তেমন ভাবেই শেষ হচ্ছে মিঠাই। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং শেষ। ভক্তদের বেজায় মন খারাপ।

গত ২০২১ -এর ৪ জানুয়ারি থেকে পথ চলা শুরু হয় মিঠাইয়ের। নাম ভূমিকায় ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর বিপরীতে দেখা যায় আদৃত রায়কে। তাঁদের এই সিধাই জুটি ভক্তদের ততটাই পছন্দের ছিল যতটা মনোহরা পরিবার। সম্প্রতি জি বাংলার তরফে তাদের ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করা হয় সেখানে এই সিরিয়ালের অভিনেতাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

‘মিঠাই’ ধারাবাহিকের স্ক্রিপ্টের শেষ পাতায় ফুটে ওঠে মুঠোফোনের পর্দায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা ‘এন্ড অব মিঠাই।’ সৌমিতৃষার চোখে জল দেখা যায়। বাদ যান না আদৃত থেকে দিয়া মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সাহা কেউই। দীর্ঘদিনের পথ চলা, বন্ধুত্ব, সম্পর্ক ফেলে আসতে গিয়ে উদয় প্রতাপ থেকে ধ্রুবজ্যোতি সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী সকলের চোখের কোণায় জল চিকচিক করতে দেখ যায়।

শুটিং শেষে একটি সাক্ষাৎকারে মিঠাই ধারাবাহিকের প্রথম প্রোমোতে মিঠাইয়ের বলা সেই লাইনগুলো মনে আছে নিশ্চয় সবার? “পিঠে পুলি পাটিসাপটা, ভেবে নাও খাবে কোনটা, যদি চাও সবার সেরা চেখে দেখ মনোহরা” আরো একবার এই লাইনগুলো বলতে বলতে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন সৌমিতৃষা। এই শেষ বেলায় নিজের আবেগ সামলানো সত্যিই কঠিন। আরো একবার মিঠাই তাদের যাত্রার শুরু থেকে শেষ অব্দি তুলে ধরলেন ক্যামেরার সামনে। সেখানে তিনি বললেন “এই জার্নি টা আমাদের কাছে শেষের পথে হলেও আপনাদের কাছে নয়।”

দর্শকদেরা আবারো ফিরে পেতে চাই এই জুটিকে। এক ব্যক্তি লেখেন, ‘মিঠাই ২ চাইলেও প্লিজ গল্প লিপ নিয়ে বানাবেন না। একই কাস্ট নিয়ে একদম ফ্রেশ গল্প নিয়ে আসবেন প্লিজ।’ আরেকজনেরও প্রায় একই বক্তব্য তিনি লেখেন, ‘ভিডিওটা দেখে আর ধরে রাখতে পারছি না নিজেকে৷ শেষ অনুরোধ জি বাংলাকে, সম্ভব হলে মিঠাই ২ আসুক’। এই পোস্টেই একজন কমেন্ট করয়েছেন “শেষ বলে কিছু হয় না তোমরা সব সময় আমাদের মনের কাছে থাকবে, চোখে দেখা শেষ হলেও মন থেকে কখনো মুছে যাবে না।” এর থেকে বড় পাওয়া মিঠাই টিম এর কাছে আর কি বা হতে পারে?

Back to top button