‘আই হেট সুইটস’ থেকে ‘আই লাভ সুইটস’, উচ্ছেবাবুর পরিবর্তনের সঙ্গী ভক্তরা, মিঠাইয়ের শেষদিনে মিষ্টিকেই কাছে টানলো সিড

রবিবার নয়, শুক্রবারই অর্থাৎ আজই ইতি টানছে মিঠাইয়ের কাহিনিতে। ইতিমধ্যেই এই খারাপ খবর পেয়ে গিয়েছে মিঠাই ভক্তরা। আর মাত্র একদিন। মন খারাপের রেশ বেড়েই চলেছে ভক্তদের মধ্যে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকদের আনন্দ দিয়ে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। বাংলা ধারাবাহিকের ইতিহাসে এমন জনপ্রিয়তা এমন ভালোবাসা অন্য কোনো ধারাবাহিক আগে কখনো পেয়েছে কিনা তা জানা নেই।

“একদিন যদি আমি তোমায় মনোহরা না খাইয়েছি তাহলে আমার নামও মিঠাই নয়”… কি মনে পড়ছে এই লাইন গুলো? তখনো শুরু হয়নি মিঠাই, সবে সম্প্রচার হয়েছিল এই ধারাবাহিকের প্রথম প্রোমো। সেই প্রোমোতে দেখা গিয়েছিল একটি মেয়েকে, যে মেয়েটি ময়রার বাড়িতেই সবাইকে তার হাতের মনোহরা খাইয়ে মন জয় করে নিয়েছিল সবার। শুধু বাকি ছিল একজন। আর সেই একজনটাই হলো সিদ্ধার্থ।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
তারপর কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকে এসেছে একাধিক টুইস্ট। সবার মন জুড়ে নেচে বেরিয়েছে মিঠাই আর তার দুষ্টুমি। সেরা হওয়ার প্রতিযোগিতায় সবসময় একভাগ আগে এগিয়ে থেকেছে মিঠাই। শুধু মিঠাই নয় এই প্রতিযোগিতায় সবার আগে নিজেকে এগিয়ে রেখেছে গোটা মোদক পরিবার।

সেদিনের সিদ্ধার্থের বলা “আই হেট সুইট”-কে আই লাভ সুইটে, পরিণত করে তবেই শান্তি পেয়েছে মিঠাই। এই দুই সিদ্ধার্থের মধ্যে আকাশ পাতাল তফাত। একজন বদমেজাজি, একগুয়ে, মিষ্টি খেলেই তার বমি পায় আর অন্যদিকে আরেক সিদ্ধার্থ নরম স্বভাবের, মিশুকে, দায়িত্ববান এবং তার এখন আর মিষ্টি খেলে বমি পায় না। এখন সে মিষ্টি খেতে ভালোবাসে।

এই আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে যেন কেটে গেছে দুবছর, না বুঝতে পেরেছে, মোদক পরিবার আর না বুঝেছে দর্শকরা। শুধু যেটা বোঝা গিয়েছে সেটা হল মিঠাই শেষ হওয়ায় দর্শকদের জীবনের একটা অনেক বড় অংশ যেন কেউ কেড়ে নিয়েছে তাদের থেকে। এরপর আর যত ভালো ধারাবাহিকই আসুক না কেন, সিড মিঠাইয়ের জায়গা দর্শকদের মন থেকে কখনোই মুছে ফেলতে পারবে না।

Back to top button