দীপার অসুস্থতার কথা শুনে লাবণ্য সমস্ত সত্যি তুলে ধরলো সূর্যর সামনে! তবে কি এবার ভুল বোঝাবুঝির পালা মিটবে?

মাত্র ছয় দিনের ব্যবধান। এক সপ্তাহের মধ্যেই নিজেদের পুরনো জায়গা ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’। জুন মাসের প্রথম সপ্তাহে ফস্কে গিয়েছিল সিংহাসন। তবে খুব বেশি অপেক্ষা করতে হল না। এক সপ্তাহের মধ্যেই ফের নিজের জায়গায় পুনরায় দখল করতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়া। বর্তমানে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। যেখানে সূর্য দীপার কেমেস্ট্রি থেকে শুরু করে তাদের মান অভিমান, মিশকার শয়তানি আর সোনা রুপার দুষ্টুমি সবকিছুই মন জুড়ে রয়েছে দর্শকদের।
এই ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী নকল মা সেজে সোনা সূর্যের জীবনে প্রবেশ করেছে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা। এতগুলো বছর ধরে মা হারা সোনা হঠাৎ মাকে পেয়ে আঁকড়ে ধরেছে তাকে। কিন্তু কে এই মহিলা? নিজের মেয়ে অন্য কাউকে মা বলে ডাকছে, তাকে জড়িয়ে ধরছে এই সব কিছুই মুখ বুজে সহ্য করতে হয়েছে দীপাকে।
ওই মহিলার কি উদ্দেশ্য? সে সোনার কোনো ক্ষতি করবে না তো, এসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়েছে সে। তখন তার পাশে এসে দাঁড়িয়েছে রুপা। সে তার মাকে বলেছে, বাবা আমাদের সঙ্গে যতই খারাপ করুক না কেন আমি তোমার সমস্ত কষ্টের ঠিক করে দেব মা। কিন্তু মায়ের মন যে পড়ে রয়েছে সোনার কাছেই। এত সবকিছু সহ্য করতে পারেনি দীপা। তাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।
রুপা দীপার অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়। কান্নাকাটি করতে করতে সে সঙ্গে সঙ্গে ফোন করে সেনগুপ্ত বাড়িতে। ফোন ধরে লাবণ্য সেন। তখন রুপা লাবণ্যকে দীপার অবস্থা জানায়। লাবণ্য সেন ভয় পেয়ে যায় সে বলে এখনই কিছু একটা ব্যবস্থা করছে। তার পাশে ছিল সূর্য। সূর্য জিজ্ঞাসা করে কি হয়েছে রুপার। লাবণ্য সেন বলে রুপার নয় দীপার। অসুস্থ হয়ে পড়েছে সে।
লাবণ্য সেন আরো জলে তুমি দীপার সঙ্গে যেটা করেছে সেটা জঘন্য অন্যায়। তুমি দীপার থেকে তার মেয়েকে কেড়ে নিয়েছো। সূর্য বলে আবার মিথ্যা কথা বলছ আমায়। এরপর লাবণ্য সেন সমস্ত সত্যিটা জানায় সূর্যকে। সে সূর্যকে বলে দেয় সোনা দীপার মেয়ে। দীপার যমজ সন্তান হয়েছিল। সোনা রুপা দুজনেই দীপার সন্তান। সেই শুনে কান্নায় ভেঙে পড়ে সূর্য। সূর্য তখন বলে আমি দীপার কাছে গিয়ে ক্ষমা চাইব। এভাবেই কি তবে সূর্য দীপার মান অভিমানের পালা মিটবে নাকি আবার নতুন কোন সমস্যা এসে জুড়বে তাদের দুজনের মাঝে, সেটাই দেখার বিষয়।

