জি ফাইভে আর দেখতে পাবেন না নিজের প্রিয় সিরিয়াল! হঠাৎ কেন বন্ধ হল সিরিয়ালগুলোর সম্প্রতি পর্ব? চিন্তায় দর্শক

পূর্বে বিনোদন গ্রাহকরা অনেকাংশেই নির্ভরশীল থাকতো টেলিভিশন রেডিও এই সমস্ত যন্ত্রাংশের উপর। কিন্তু বর্তমানে আমাদের কাছে রয়েছে মুঠোফোন। আজ এক হাতের মুঠোয় গোটা টেলিভিশনকে উপভোগ করতে সক্ষম সাধারণ মানুষ। বর্তমানে বাংলা বিনোদন জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক। কিন্তু এখন আর আগের মত সেই ধারাবাহিক দেখার জন্য টিভি খুলতে হয় না দর্শকদের। তাদের হাতে থাকা সেলফোনে কিছু এপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে নিমিষেই দর্শকরা প্রতিটি ধারাবাহিকের স্বাদ গ্রহণ করতে পারছেন।
এমনই একটি অ্যাপ্লিকেশন হল জি ৫ (Zee 5)। এই অ্যাপটির মাধ্যমে জি বাংলায় সম্প্রচারিত প্রতিটি সিরিয়ালকে টেলিভিশনে দেখানোর আগেই একসময় দেখে ফেলতে পারতেন দর্শকরা। দর্শকদের টেলিভিশনের সেই নির্দিষ্ট টাইমে কখন সেই ধারাবাহিক সম্প্রচার হবে তারপর দেখা যাবে এই সমস্ত ঝামেলা পোহাতে হতো না। তারা তাদের সময় মত যখন খুশি ধারাবাহিকটির স্বাদ উপভোগ করতে পারতেন। কিন্তু বর্তমানে এই জি ফাইভে আর কোন ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব সম্প্রচারিত হচ্ছে না।
বিশেষ উল্লেখ্য ২ জুনের পর থেকেই এই সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি দর্শকদের। এই অ্যাপ্লিকেশনে একটি সাবস্ক্রিবশন প্রসেস বা প্রক্রিয়া রয়েছে যার মধ্যে দিয়ে দর্শকরা যেদিন কার এপিসোড সেদিনই দেখে নিতে পারেন। আর যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে টেলিভিশনে আজকের সম্প্রচার হলে সেই পর্বটি তার পরের দিন অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন দর্শকরা। কিন্তু বর্তমানে আজকের পর্ব আজকেই দেখে ফেলার বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাপে।
ফলে ক্ষুব্ধ দর্শক মহল। কারণ অনেকেই ধারাবাহিক দেখতে ভালোবাসেন এবং নিয়মিত ধারাবাহিক গুলিকে অনুসরণ করেন, কিন্তু কোন বাধা ধরা নিয়মে তাদের পক্ষে ধারাবাহিক দেখা সম্ভব নয়। সে ক্ষেত্রে তাদের একমাত্র সম্বল এই অ্যাপ্লিকেশন আর সেখানেই এমন বিপত্তি দেখা দেওয়ায় রাগ প্রকাশ করছেন তারা। কিন্তু এর কারণ কি? সেটাই বিস্তারিত জানাতে চলেছি আজকে। মনে করা হচ্ছে টিআরপি টানতেই জি বাংলা চ্যানেল এমন পরিকল্পনা নিয়েছে।
টেলিভিশনের সম্প্রচার করার আগেই যদি দর্শকরা অন্য কোন মাধ্যমের মধ্যে দিয়ে ধারাবাহিক গুলিকে দেখে ফেলেন তাহলে টিআরপি বাড়ছে না। যার একটি উদাহরণ হল মিঠাই। এই অ্যাপ্লিকেশনে ধারাবাহিকটির এপিসোড চলে এলেই সেখান থেকেই ছড়িয়ে পড়ে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আর সেখান থেকে সেগুলিকে দেখে নেন দর্শকরা। যার ফলে টেলিভিশন খুলে দেখার প্রয়োজন পড়ে না তাদের। মিঠাইয়ের সঙ্গেও এমনটাই হয় তাই একসময় এই ধারাবাহিকের টিআরপি ভীষণভাবে পড়ে গিয়েছিল। এইসবের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল এমনটাই শোনা যাচ্ছে। চ্যানেল চায় দর্শকরা যেনো টেলিভিশনের মাধ্যমেই প্রথম টেলিকাস্ট দেখে। ফলে টিআরপি ঠিকঠাক থাকবে।

