গন্ধ শুঁকে বলে দিচ্ছে রং, আবার এক নায়িকা এলেন অলৌকিক ক্ষমতা নিয়ে! এতো মিতুলের বোন ‘তুঁতে’, ট্রোলের মুখে নায়িকা

টিআরপি তালিকায় যেন কোমর বেঁধে লেগেছে স্টার জলসা আর জি বাংলা। কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে রাজি নয়। একগুচ্ছ নতুন মেগা শুরু হওয়ার কথা রয়েছে সামনের কয়েকদিনে। সোমবার ৫ জুন থেকে শুরু হলো স্টার জলসায় তুঁতে। বছর দেড়েকের পুরনো গাঁটছড়ার থেকে ছিনিয়ে নেওয়া হলো সন্ধে ৭টার স্লট।
আসলে বহুদিন ধরে সন্ধে ৭টার স্লট জি-এর ‘জগদ্ধাত্রী’র কাছে হারিয়েছে জলসার ‘গাঁটছড়া’। মাঝে বেশ কয়েকবার ধারাবাহিক বন্ধের খবর মিলেছিল। তবে তা বারবার ভুয়ো প্রমাণিত হয়। অবশেষে তুঁতে এসে হটিয়ে দিয়েছে গাঁটছড়াকে। যদিও বন্ধ হয়নি সেই ধারাবাহিক। বরং পাঠিয়ে দেওয়া হয়েছে রাত ১০.৩০-এর স্লটে।
সম্প্রচার শুরু হতে না হতেই ট্রোলের শিকার এই তুঁতে। গল্পের নায়িকার অসামান্য ক্ষমতা দেখে আর চুপ থাকতে পারছেন না দর্শকরা। তাই নানারকম কমেন্টে ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। এদিনের পর্বে দেখা যায় নায়িকার বোন নায়িকাকে হাত দিয়ে দু চোখ ঢেকে নিয়ে আসে ছাদে আর সেখানে নায়িকার সামনে রাখা হয় একটি শাড়ি।
তার বোন তাকে জিজ্ঞাসা করে এই শাড়িটার রং কি বলতে পারবি? খুব সাধারণভাবে চোখ বন্ধ থাকায়, যে কোন সাধারণ মানুষ এটি বলতে অসমর্থ হবেন, খুব বেশি হলে কাপড়টি কীসের এটুকুই বলা সম্ভব হতে পারে। কিন্তু এই ধারাবাহিকের নায়িকা অসাধ্য সাধন করে দেখালেন। প্রথমে কাপড়টিকে ছুঁয়ে তারপর গন্ধ শুঁকে বলে দিলেন কাপড়টির আসল রং।
এসব দেখে তো চোখ ছানাবড়া দর্শকদের। কেউ মন্তব্য করছেন “সবকিছুই কি গন্ধ শুঁকে বলে দিতে পারেন ইনি?” আবার কেউ লিখেছেন “লোকে কালার দেখেও কালার চেনে না আর এতো শুঁকেই চিনে ফেললো!”। এর আগেও আমরা গল্পের নায়িকাদের নানারকম ক্ষমতা দেখেছি তবে এমন অলৌকিক ক্ষমতা প্রথমবার দেখলেন দর্শকরা।

