সূর্য দিল দীপাকে লাভ লেটার! সোনা রুপার পাল্লায় পড়ে আবার কাছাকাছি সূর্য দীপা, পরবর্তী পর্বতে রয়েছে আরও বড় চমক

বর্তমানে স্টার জলসায় দেখানো ধারাবাহিক গুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া। টিআরপিতেও বেশ ভালো রেকর্ড রয়েছে এই ধারাবাহিকের। বর্তমানে কোনো রকম বনিবনা নেই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে। সূর্য এখন প্রতিটা পদক্ষেপে ভুল বোঝে দীপাকে। সব কিছুতে সূর্যের কাছে অপমানিত অসম্মানিত হয় দীপা।

সারা পৃথিবী সবাই দীপাকে বুঝলেও সূর্যর কোনও পরিবর্তন হয়নি। সারাদিনে যখনই তারা মুখোমুখি হয় তখনই তাদের মধ্যে লেগে থাকে ঝামেলা। এতদিন ধরে দর্শকরা এই সব নিয়ে খুব বিরক্তি ছিল, এইবার তাদের দুই সন্তান সোনা রুপাও তাদের মা বাবার মাঝের ঝামেলা নিয়ে রীতিমত বিদ্ধস্ত। ছোটো হলেও তাদের মাথায় বুদ্ধির অভাব নেই, এইবার তাদের পাল্লায় পড়ে দীপাকে লাভ লেটার দিতে হলো সূর্যকে।

এদিনের পর্বে দেখা গেলো স্কুলে একই বেঞ্চে বসে আছে সোনা রুপা। তাদের স্কুলের ম্যাম তাদেরকে বলে স্কুলের ফাউন্ডেশন ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হবে আর সেখানে বাবা-মাকে সঙ্গে নিয়ে পারফর্ম করতে হবে। তখন সোনা আর রুপা প্ল্যান করে ফেলে দুজনে কিভাবে ফ্যামিলি নিয়ে সেজেগুজে অভিনয় করবে। এর পরে দেখা যায় ক্লাস রুম থেকে বেড়িয়ে সোনা রুপাকে বলে এই যে পচা মেয়ে তুমি আমার বাবাকে ওরকম করে কথা শোনাও কেনো?

আমার বাবা অতটাও খারাপ নয়। তখন রুপা বলে আর ডাক্তার বাবু যে আমার মাকে কথা শোনায় তার বেলা? আমার মার সাথে কত ঝগড়া করে। তখন সোনা বলে মাও তো বাবার সাথে অনেক ঝগড়া করে। তখন দুজনের মধ্যে বাজি ধরা হয় যে কে বেশি ঝগড়া করে সেটা জানার জন্য। সোনা আর রুপাকে নিতে এসে গেছে সূর্য দীপা। সোনা আর রুপা তখন দুটো চিরকুটে একটা করে লাইন লিখে দুজনের দিকে ছুড়ে দেয়। আর চিরকুট দুটো পড়ে দীপা ভাবে সূর্য করেছে আর সূর্য ভাবে দীপা। আর দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়।

কিন্তু শেষে দেখা যায় দীপাকে অনেক বেশি অপমান করে সূর্য। আর সোনা বাজিতে হেরে যায়। এর পর তারা সামনে আসে। সূর্য রুপাকে চকলেট দিতে যায় আর রুপা বলে সে চকলেট খাবে না তার দাঁতে ব্যাথা। দীপা ফেরার পথে মনে মনে ভাবে এক সময় উনি সত্যি আমার দিকে চিরকুট ছুড়ে দিত। কত পাল্টে গেছেন উনি এখন। অপর দিকে সোনা সূর্যকে বলে আমার আর পচা মেয়ের মধ্যে বাজি হয়েছিল যে কে বেশি ঝগড়া করে, আর তুমি আমায় হারিয়ে দিলে।

Back to top button