১০১ টাকায় জাম্বো পাঁঠার মাংস, মুরগির মাংসের থালি, ডাব ইলিশ সব পাবেন! কোথায় সেই গুপ্ত ঠিকানা? ক্লিক করুন আপনিও জানতে পারবেন

ভোজন রসিক বাঙ্গালীদের কাছে খাওয়া দাওয়া অর্থাৎ পেট পুজো একটা বিশেষ অংশ জুড়ে থাকে। শুধু যে কোন অনুষ্ঠান নয় অনুষ্ঠান বা উৎসব বাদ দিলেও রোজকার সাদামাটা রান্নাতেও একটু চমক চাই আমাদের। তবে রোজ রোজ এভাবে চমক আনা খাবার খাওয়া বা রান্না করা সহজ নয়।
তবে আজকাল মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে ভোজন তৃপ্তি দিতে বেশ কিছু হোটেল খুলে গেছে। এমন অনেক হোটেল আছে যেখানে খাবারের মান যতটা ভালো খাবারের দাম ততটাই। দেখে মনে হয় যেন ডাকাতি।
তবে আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা বাজেটের মধ্যে শুধু ভালো খাবার খেতে পারবেন তাই নয় তার সঙ্গে নিত্য নতুন চমক পাবেন রান্নায়। রেসিপিগুলির নাম শুনলেই অবাক লাগবে। মুরগির চিরে চাপটা, আইসক্রিম সিঙ্গারা- অবাক হয়ে গেলেন তো?
এই রেস্টুরেন্টের নাম সপ্তপদী। আর এখানেই আপনারা পাবেন ১০১ টাকার বিরাট খালি। তাতে মুরগির মাংস থেকে শুরু করে পাঁঠার মাংস সব রয়েছে। আপনার জীবনের বিশেষ কোনোদিন যদি আপনি এই রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করতে চান তাহলে আপনি ১০১ টাকায় বেশ কিছু পদ একসঙ্গে এক ছাদের তলায় আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন।
