শুরু প্রোমো এপিসোড! আজই জগদ্ধাত্রীকে ফোন করবে সত্যেন্দ্র চট্টোপাধ্যায়, কৌশিকী মুখার্জির সাথে জগদ্ধাত্রীর যুগলবন্দীতে জমজমাট পর্ব ফাঁস

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী। প্রত্যেক সপ্তাহেই বেশিরভাগ সময়ই টিয়ারপিতে লিড করে এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়ার সঙ্গে জোরদার প্রতিযোগিতা চলে জগদ্ধাত্রীর। তবে জগদ্ধাত্রীতে এইবার যে ট্র্যাক আসতে চলেছে তাতে অনেকেরই মনে হচ্ছে এইবার চ্যানেল টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা জগদ্ধাত্রীকে।
ছোট থেকে বড়, জেঠু থেকে জেঠিমা সবাই জগদ্ধাত্রীর অনেক বড় ভক্ত। কারণ এই ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিকের মতন সংসারের অশান্তি এবং নায়িকাদের কষ্ট দিয়ে তৈরি নয়। এখানে রয়েছে অ্যাকশন, রয়েছে এক মহিলা স্পেশাল ফোর্স পুলিশ অফিসারের একের পর এক কেস বুদ্ধি দিয়ে আর পাওয়ার দিয়ে জিতে নেওয়ার কাহিনী। এখানে প্রতিটা পদক্ষেপে যে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছে জগদ্ধাত্রীর তিনি হলেন কৌশিকী মুখার্জী। এই ধারাবাহিকে তিনি একজন সফল বিজনেস উইমেন।
কিছুদিন আগেই এই ধারাবাহিক একটি প্রোমো ভিডিও টেলিকাস্ট করে। প্রকাশ পাবার পর দর্শকদের বেশ পছন্দ হয়েছিল নতুন গল্পের সূচনা। সেই প্রোমোতে দেখা গিয়েছে একটা নাম্বার থেকে জগদ্ধাত্রীর কাছে ফোন আস। আর সেখানে ফোনের ওপারে থাকা লোকটি বলেন সত্যেন্দ্র চট্টোপাধ্যায় বলছি, আমার সন্দেহ হচ্ছে এই স্নানযাত্রার দিন আমি হয়তো… ব্যাস এতটা বলেই দেখানো হয় তার পিঠে কেউ ধারালো ছুরি জাতীয় বস্তু দিয়ে আঘাত করে আর ভদ্রলোক চিৎকার করে ওঠেন জগদ্ধাত্রী ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো বললেও কোন সাড়া পাওয়া যায় না।
তার পরেই ইনভেস্টিগেশন করতে সেখানে যায় জগদ্ধাত্রী আর গিয়ে সূত্র হিসেবে পায় তিনটি নম্বর। নম্বর গুলি হল ফোর ওয়ান এইট। জগদ্ধাত্রী ভেবে পায়না তিনটে নাম্বার কীসের, তখন কৌশিকী মুখার্জী বলে সিক্স সেন্স জগদ্ধাত্রী। এরপর জগদ্ধাত্রী ফোনে কাউকে একটা বলে স্নানযাত্রার দিন আসছি বা বামাল সমেত ধরতে। আর তার পাশে এসে দাঁড়ায় কৌশিকি মুখার্জি। অর্থাৎ আরো একবার জগদ্ধাত্রী সাথে একসঙ্গে লড়াইয়ে নামতে চলেছে কৌশিকী মুখার্জি। যখন পাওয়ার আর ব্রেন এক হয় তখনই এমন একটি জুটি তৈরি হয়। এবার ধীরে ধীরে এই গল্পই শুরু হতে চলেছে ধারাবাহিকে।
জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে জগদ্ধাত্রীর সিনিয়র সাধুদা জগদ্ধাত্রীকে বলছে একটি নাম্বার থেকে বারবার ফোন আসছে। এখনো অব্দি কম করে পনেরো থেকে কুড়ি বার ফোন করে ফেলেছে। ফোন করে তোমাকে চাইছে। তখন জগদ্ধাত্রী কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সে জিজ্ঞাসা করে কে সে? তখন সাধু দা জগধাত্রীকে জানায় আমি ঠিক জানিনা তবে সত্যেন্দ্র চট্টোপাধ্যায় নাম বললেন। তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। তোমার সঙ্গে নাকি তার কিসব দরকার রয়েছে। তখন জগদ্ধাত্রী বুঝতে পারেনা কে এই সত্যেন্দ্র চট্টোপাধ্যায়। সম্পূর্ণ গল্পটি জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে দর্শকদের এবং চোখ রাখতে হবে জগদ্ধাত্রী ধারাবাহিকে।

