গরমে স্বস্তি! এক গাড়িতে দেখা মিললো সিড মিঠাইয়ের! ভিডিও ভাইরাল হতেই আনন্দে আত্মহারা ভক্তরা

যেন এক অধ্যায় শেষ হল। মিঠাই ধারাবাহিক গত তিনবছরে জায়গা করে নিয়েছিল সকলের মনে। শুধু যে আদৃত এবং সৌমিতৃষা, এমনটা নয়! প্রতিটা চরিত্রই নিদারুণ কাছের হয়ে উঠেছিল সকলের। সেই ধারাবাহিকের শুটিং শেষ। এবার শুধু শেষ এপিসোড সম্প্রচার হওয়ার পালা। তাতেই মন খারাপ ছিল সদস্যদের।
বিশ্বজিৎ চক্রবর্তী এবং মিঠাই এর যে কেমিস্ট্রি সেটি নজরে এসেছিল সবার। নিজের নাতনির মতোই তাঁকে ভালবাসতেন। তাই, তো শেষদিন নাতনিকে প্রাণভরে আশীর্বাদ করলেন তিনি। তাঁর সঙ্গে জানালেন এক বিরাট খবর। নাতনি সৌমিতৃষার উন্নতিতে যেন বাঁধনছাড়া আনন্দ তাঁর।
শেষদিন দাদুকে পায়ে ধরে প্রণাম করতেই বিশ্বজিৎ বললেন, তোর অনেক উন্নতি হোক। তুই এত ভাল অভিনেত্রী, আরও বড় হ। এরপর? দিলেন বিরাট সুখবর। সংবাদমাধ্যমের সামনেই বললেন, “তোমরা জানো না হয়তো.. সৌমিতৃষা দেবের সঙ্গে সিনেমা করছে। ওর এখন সামনে অনেক ব্যস্ততা।” একথা শুনেই হাসলেন মিঠাই।
তবে, একেবারেই সেই বক্তব্যের পাল্টা মন্তব্য তিনি করলেন না। উল্টে হেসে তাঁর দাদুকে একথা বললেন, যে তোমরা শুধু আশীর্বাদ করো তাহলেই হবে। আমি যেন আরও বড় হতে পারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই কয়েকদিন ধরে সেই সব ভিডিওই চোখে পড়ছে ভক্তদের। এর মাঝেই সেই পুরোনো সিড মিঠাই এর আবারো দেখা মিলল একসঙ্গে এক গাড়িতে।
আর সেই নিয়ে ভক্তদের হৈচৈয়ের শেষ নেই। আসলে এখান থেকেই বোঝা যায় সিদ্ধার্থ আর মিঠাইকে দর্শকরা ঠিক কতটা পছন্দ করেন। তাদেরকে একসঙ্গে দেখলেই আনন্দ পান দর্শকরা। কিন্তু এইবার একসঙ্গে দেখা গেলেও ভিডিওটি পুরনো। তাদেরই কোন এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ভিডিওটি। আর তারপরে আগুনের মত ভাইরাল হয়ে যায়। সত্যিই সিড মিঠাই এর মতো ফ্যানবেস আর কারো নেই।

