কৌদৃত-এর পর এবার শিলমোহর দিলেন ঋত্বিক শ্রীতমা! আবার দিদি নম্বর ১ এই ফাঁস আর এক তারকা জুটির প্রেমের গুঞ্জন

টেলিভিশন হোক বা টলিউড, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে বরাবরই আগ্রহ রয়েছে দর্শকদের। তাঁদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাঁরা কার সঙ্গে প্রেম করছেন, কাদের সঙ্গে সম্পর্কে জড়ালেন সবটা নিয়েই কৌতুহল রয়েছে দর্শকদের। বিশেষ করে টেলিভিশন তারকাদের নিয়ে। কারণ প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির পর্দায় চলে আসেন এই তারকারা। তাই তাঁদের সঙ্গে দর্শকদের কানেকশন অনেকটাই বেশি।

টেলি পাড়ার গুঞ্জন, এই পথ যদি না শেষ হয় সাত্যকি ওরফে ঋত্বিক নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে। যদিও এতদিন অব্দি তাঁদের এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ঋত্বিক বা শ্রীতমা কেউই। কিন্তু এবার দিদির কাছে এসে পর্দা ফাঁস। দিদি নাম্বার ওয়ানে এসে কেউই লুকিয়ে রাখতে পারে না নিজেদের প্রেমের গোপন রহস্য।

সদ্য অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও ঋত্বিক ও শ্রীতমাকে একসঙ্গে আসতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁরা টুইনিং করে দুজনেই কালো পোশাকে সেজেছিলেন। একসঙ্গে ছবিও পোস্ট করেছেন। এরপর থেকেই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। যদিও নিজেদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনই কিছু বলতে নারাজ তাঁরা। কিন্তু প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট এবং সেই ছবির ক্যাপশন কিন্তু অন্যধরনের ইঙ্গিত দিচ্ছে।

এনাদের কেমিস্ট্রিটা টলি পাড়ায় একটি জল্পনা হয়েই থেকে গিয়েছিল। তবে দিদি নাম্বার ওয়ানে এসে সেই জল্পনা কেটে গেল দর্শকদের। কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন মিঠাই ধারাবাহিকের নন্দা। আরে সেখানে তিনি একটু হলেও নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দেন নিজের সম্পর্কে ভালো আছেন তিনি। এবারও তাঁর অন্যথা হলো না। দিদির কথার জালে জড়িয়ে পড়ল ঋত্বিক আর শ্রীতমা। কারণ এই পর্বে একটি নতুন চমক ছিল সবার জন্য। এই এপিসোডে দর্শকদের জন্য একটা বিশেষ সুযোগ করে দেওয়া হলো এই পর্বে যেখানে দর্শকরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের যা খুশি প্রশ্ন করতে পারেন।

এই পর্বে ঋত্বিক শ্রীতমা অর্থাৎ পর্দার সোমরাজ আর দোয়েল । এরা ছাড়াও উপস্থিত ছিলেন গৌরী ঈশান, তিতির জয়রাজ, সোম তোর্সা এনারাও। গৌরীর জন্য এক ভক্তের প্রশ্ন ছিল “গৌরী দি তুমি যদি অদৃশ্য হয়ে যাও তাহলে তুমি কি করবে?” যার উত্তরে ঈশান মজা করে বলে তাহলে দেখা যাবে আসে পাশের কারো টিফিন নেই। আর সেখানেই এক ভক্তের প্রশ্ন – “শ্রীতমা দি, ঋত্বিকদা নাকি তোমার স্পেশাল ফ্রেন্ড এটা কি সত্যি?” এরপর মজার সুরেই দিদি বলল আমি এটুকু বুঝতে পেরেছি যে মন দিতে চাইয়ে মন দেওয়া নেওয়া চলছে। আর তাতেই বেশ লজ্জায় পরলেন দুই তারকা।

Back to top button