টিআরপিই শেষ কথা, বন্ধ হচ্ছে মেয়েবেলা! “মৌঝড়”- এর রসায়ন দর্শকরা দেখতে চাইলেও চ্যানেল আর ধারাবাহিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অন্য

ফের বন্ধের মুখে স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক। আগে টিআরপি সব ছিল না আর সিরিয়াল গুলিতে এত বেশি কুট কাচালিও ছিল না তাই একটা ধারাবাহিক চলত প্রায় বছরের পর বছর। দর্শকরা পছন্দও করতেন বেশ। কিন্তু বর্তমানে নোংরামি, গাঁ’জা’খুরি এত ভরে গেছে যে আর খুব বেশি দিন দর্শকদের কাছে পাত্তা পায় না ধারাবাহিক গুলির গল্প। ফলে কমতে থাকে সিরিয়ালের টিআরপি আর হঠাৎই বন্ধ করে দেওয়া হয় সেই সিরিয়াল।

কিছুদিন আগেই মাত্র দুই মাসের মাথায় শেষ হয়ে গিয়েছে একটি হাই বাজেটের ধারাবাহিক। ধারাবাহিকটির নাম বালিঝড়। পুরনো জুটিকে ফিরিয়ে এনেও লাভের লাভ কিছুই করতে পারেননি ধারাবাহিকের নির্মাতারা। টিআরপি কম থাকায় আর এগিয়ে নিয়ে যাওয়া হয়নি গল্পটিকে। টিআরপি বাড়ানোর জন্য সময় দেওয়া হয়নি সোজা চ্যানেল থেকে উৎখাত করে দেওয়া হয়েছে।

কয়েক দিন আগেই স্টার জলসা ‘সন্ধ্যাতারা’-র প্রোমো প্রকাশ্যে এসেছিল। এবার সম্প্রচারের তারিখ ও সময় জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ১২ জুন থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে দেখা যাবে ধারাবাহিক। এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ‘মেয়েবেলা’-র দর্শকদের। কারণ, এতদিন ওই স্লটেই দেখা যেত ধারাবাহিক। স্বাভাবিকভাবেই ধারাবাহিক বন্ধের জল্পনা শুরু হয়েছে। তবে এটার খুব বেশিদিন জল্পনা থাকবে না পরিণত হবে সত্যিতে।

মেয়েরাই মেয়েদের শত্রু এমন একটি কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের এক এবং অন্যতম আকর্ষণ ছিলেন রূপা গাঙ্গুলী। দীর্ঘ আট বছর পর তার মত একজন অভিনেত্রী যে ধারাবাহিকে নিজের পা রেখেছেন তাই ধারাবাহিকের জৌলুস আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। কিন্তু তাকে বল গল্প এবং তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেটা না মেলায় ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর থেকেই ‘মেয়েবেলা’ ধারাবাহিকের টিআরপি আরও পড়ে গিয়েছে ।

সোশ্যাল মিডিয়ায় মেয়েবেলা ধারাবাহিকের একটি বড় ফ্যান বেস রয়েছে। যারা ডোডো আর মৌ এর কেমিস্ট্রিটা আরো অনেক দূর অব্দি দেখতে চান। এতো ভালো একটা গল্প এত ভালো একটা চিন্তাভাবনা। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক সেটা চান না দর্শকরা। কিন্তু দিনদিন পড়ে যাচ্ছে টিআরপি তাই এই টিআরপির জন্য চ্যানেল নির্মাতারা আর চান না ধারাবাহিকটি চলুক। অন্য স্লটে ধারাবাহিক থেকে দেওয়ার পক্ষপাতি নন চ্যানেল নির্মাতারা। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। ধারাবাহিক বন্ধ হবে কিনা এখনো অব্দি এই খবর নিশ্চিত নয়। তবে দিনদিন যেদিকে এগোচ্ছে এই সম্ভাবনাই প্রবল।

Back to top button