বাজাজ আর আদিত্য আগারওয়াল যে একই লোক, সেটা এবার ধরা পড়ল! তবে কি এবার মিঠি, মিঠাই রহস্য উদঘাটন হবে? জানতে উদগ্রীব দর্শক

বর্তমানে টেলিভিশনপ্রেমী দর্শকের কাছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি দারুন ভাবে জনপ্রিয়। দীর্ঘ দু’বছর ধরে টিভির পর্দায় দর্শকদের মন জয় করে আসছে এই ধারাবাহিক। তবে যবে থেকে গল্পে দেখানো হয়েছে মিঠাই মা’রা গেছে তবে থেকেই দর্শকরা এই ধারাবাহিককে কিছুটা অপছন্দ করতে শুরু করেছে। যার ফল দেখতে পাওয়া যায় টিআরপি তালিকাতে। একটা সময় ৫৬ সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করা ধারাবাহিক এখন সেই তালিকাতে টিকে থাকতে লড়াই করে।

তবে ধারাবাহিক কর্তৃপক্ষ কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে রেখেছে, আবার একবার মিঠাইকে নিজেদের জায়গায় ফিরিয়ে আনার জন্য। প্রায় প্রতি সপ্তাতেই মিঠাইয়ের নিত্য নতুন প্রমো সামনে আসছে, সেই সঙ্গে গল্পে আসছে একের পর এক মোড়। ইতিমধ্যে দেখা গেছে একজন নকল মিঠাইকে নিয়ে এসে নীপার মামাতো বোন সৌমি মিঠিকে তাড়ানোর চক্রান্ত করেছিল কিন্তু সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে।

কিন্তু তার আগেই দেখা গেছে আদিত্য আগারওয়াল ওরফে রশন বাজাজ মিঠিকে মিঠাই ভেবে মনোহরা থেকে কিডন্যাপ করেছিল। মিঠির সঙ্গে তারা শাক্য কেউ তুলে নিয়ে গিয়েছিল আর সেখানে শাক্যকে বাঁচাতে গিয়ে মিঠি গুলি খায়। আর সেই চক্রান্ত কে করেছিল সেটাও খোঁজার জন্য প্রাণপণ চেষ্টা করছিল সিদ্ধার্থ। কিন্তু মাঝে নকল মিঠাইয়ের ঘটনা ঘটতে কিছুটা ভেঙে পড়েছিল, তবে আবার নতুন প্রোমোর মাধ্যমে দেখা যাচ্ছে সিদ্ধার্থ নিজের তদন্তে ফিরে গেছে।

এই প্রমোতে দেখা যাচ্ছে সিদ্ধার্থ এবং মিঠি আদিত্য আগারওয়াল এবং রশন বাজাজের দুটো ছবি পাশাপাশি রেখে দেখছে আর তারপরেই সিদ্ধার্থ বলছে তার মানে আদিত্য আগারওয়াল এবং রশন বাজাজ হল একই লোক। আর তারপরেই মিঠি এসে বলছে এবার আমরা মিঠাই ম্যামের খুনিকে ধরবো। তারপরে তারা দুজন হাত মেলায়।

আর এই প্রমো দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় মিঠাই ভক্তরা উচ্ছ্বাসিত হয়ে পড়েছে। তাদের মধ্যে কিছু অংশ ভাবছে যে এবার মিঠাইয়ের আসল খুনি ধরা পরবে। আর অন্যদিকে মিঠাই আদেও বেঁচে আছে নাকি সত্যি সত্যিই সে মা’রা গেছে সেটাও প্রকাশ পাবে। তাই এই সকল কিছু জানতে গেলে প্রতিদিন চোখ রাখতে হবে ‘মিঠাই’ ধারাবাহিকে।

Back to top button