দিদি নম্বর ১-এর মঞ্চেই সব ফাঁস, আদৃতের কথা উঠতেই লজ্জায় লাল কৌশাম্বি! সবই গোপালের ইচ্ছে

বেশ অনেক দিন ধরে টলিপাড়া উত্তাল দু’জনের সম্পর্ককে নিয়ে। তাঁর হলেন মিঠাই ধারাবাহিকের নায়ক আদৃত রায় (Adrit Roy) ও ধারাবাহিকে আদৃতের দিদিয়া অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তী। বেশ কয়েকদিন আগেই শোনা যায় দশ বছরের সম্পর্ক ভেঙেছে আদৃত ও সুপ্রিয়ার। গত বছর নভেম্বর নাগাদ সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবার কথা ছিল আদৃতের (Adrit Roy)।
কিন্তু অজানা কারণে ভেঙে যায় সেই সম্পর্ক। চলতি মাসেই অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল সারেন আদৃতের দশক পুরানো প্রেমিকা সুপ্রিয়া। তারপর থেকেই উঠে এসেছে আদৃত ও কৌশাম্বীর (Kaushambi Chakraborty) সম্পর্কের খবর। তারপর তারা যেখানেই যান না কেন কখনোই নজর অ্যারায় না দর্শকদের।
টলিউডে কিছু কিছু মানুষ আছে তারা যাই করেন সেই নিয়েই গসিপ শুরু হয়ে যায়। আর এমনি একজন মানুষ হলেন কৌশাম্বী চক্রবর্তী। গুঞ্জন, গসিপ আর রটনা, কৌশাম্বী চক্রবর্তী যা করেন তাই নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। আদৃত রায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে কটূক্তি চলতে থাকে ক্রমাগত। এতদিন চুপই ছিলেন অভিনেত্রী। আদৃত রায়ের সঙ্গে তাঁর প্রেম আছে নাকি নেই, তা নিয়ে কোনওদিনই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
তবে এই জন্য বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। অন্যের বয়ফ্রেন্ড ছিনিয়ে নেওয়ার মতন কথাও শুনতে হয়েছে তাকে। বহুবার অভিনেত্রী সহ্য করতে না পেরে নিজের মুখ খুলেছেন এবং যথোপযুক্ত উত্তর দিয়েছেন। কিন্তু তারপরেও তাদের সম্পর্কে একটুও চির ধরেনি। হাজারো মানুষের কটাক্ষ কটুক্তিকে সাইডে রেখে দিব্যি নিজেদের মতো দিন কাটাচ্ছেন কৌশাম্বি আর আদৃত।
এর আগেই যতবারই প্রেমের প্রসঙ্গ এসেছে ততবারই কোন নিশ্চিত জবাব দেননি অভিনেত্রী। সব সময়ই বলে এসেছেন আমরা ভালো বন্ধু। তবে এইবার আজ চুপ থাকলে না তিনি। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে মুখ খুললেন অভিনেত্রী। তিনি নিজের মুখে জানালেন তিনি অনেক ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চান আর তার সাথে নিজের পার্সোনাল লাইফ টাকেও গুছিয়ে নিতে চান। যেখান থেকে দর্শকদের বুঝতে বাকি নেই নিজের প্রেম জীবনে সফল তিনি।

