সিড মিষ্টির পর আবারও দর্শকদের মনে দাগ কাটছে ঈশান তারার বাবা মেয়ের জুটি, মিষ্টি সম্পর্কের জেরেই কি বেঙ্গল টপার?

বর্তমানে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গৌরী এলো। দর্শকরা বেশ পছন্দ করেছেন ধারাবাহিকটি। এখন প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি রেটিংও বেশ ভালই দেখা যাচ্ছে। তবে এই সিরিয়ালটি সমালোচিতও হয়েছে বহুবার। তবু নিজের যাত্রা থামিয়ে দেয়নি। সমালোচনার মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে আর বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে।
এই গৌরী এলো সিরিয়ালটি কার্যত আর পাঁচটা সিরিয়ালের থেকে আলাদা। এখানে দেবী-দেবতাদের নিয়ে গল্প দেখানো হয়। সিরিয়ালের নায়ক এবং নায়িকার রয়েছে অলৌকিক শক্তি। এই সিরিয়ালের নায়ক ঈশান হল মহাদেবের প্রতিরূপ এবং গৌরীকে দেবী পার্বতী হিসেবে দেখানো হয়। আর রয়েছেন মা ঘোমটা কালী। জান চাওয়াতেই বিয়ে হয়েছে গৌরী আর ঈশানের।

সবাই বলে বাবারা নাকি মেয়েকে বেশি ভালোবাসে আর মায়েরা ছেলেদের বেশি ভালোবাসে। যদিও মা-বাবার কাছে উভয় সন্তানই সমান কিন্তু কিছু অংশে এই কথা সত্যি প্রযোজ্য। আর বাবা মেয়ের যে মিষ্টি সম্পর্ক রয়েছে সেটা খুব সুন্দর ভাবে তুলে ধরছে জি বাংলা। মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থ আর মিষ্টির সম্পর্ক তো দর্শকরা দেখেছেন। মিষ্টি বলতে সিদ্ধান্ত অজ্ঞান। তেমনি আবার একটা সুন্দর বাবা মেয়ের সমীকরণ দেখা যাচ্ছে গৌরী এলো ধারাবাহিকের ঈশান আর তারার মধ্যে দিয়ে।
খুব সুন্দর একটা সম্পর্ক যেখানে কোন চাওয়া পাওয়া নেই খালি রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। বাবার প্রতি মেয়ের ভালোবাসা আর মেয়ের প্রতি বাবার ভালোবাসা। বাবার যাতে মঙ্গল হয় সেই চিন্তায় বাবার ডাক্তারি ব্যাগে মায়ের ফুল রেখে বাবাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করতে চায় তারা। তার বাচ্চা মনে এত মিষ্টি একটা চিন্তা সত্যিই দেখে মনটা ভরে যাচ্ছে ভক্তদের। আর ঈশানকেও বাবা হিসেবে বেশ ভালো মানিয়েছে। ঈশান আর তারা কে দেখে কে বলবে তারা শুধু ধারাবাহিকের বাবা মেয়ে।

গৌরী এলো ধারাবাহিকে গৌরীর মেয়ে তারা নিজেই ঘোমটা কালীর অংশ। তারার চরিত্রে যাকে দেখা যাচ্ছে সে হলো ডান্স বাংলা ডান্স এর ঋষিতা বা সবার আদরের পুঁটি। আর তাই বেশ উৎসাহিত দর্শকরা। একজন কমেন্ট করলেন, ‘গৌরীর মুখের সঙ্গে মিলও আছে। খুব ভালো কাস্টিং হয়েছে।’ আরেকজন লিখলেন, ‘ওকে তো আমার ডান্স বাংলা ডান্স থেকেই ভালো লাগে। সে যার সাথে যতই মিল থাকুক না কেন বাবা মেয়ের সমীকরণ যে কতটা শক্তিশালী তা বোঝা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি দেখে।

