বিদায় বেলায় তিক্ততা ভুলে একে অপরকে জড়িয়ে ধরলো সিড মিঠাই! ভালো প্রজেক্ট পেলে আবার একসাথে কাজ করার কথা শুনে খুশি ভক্তরা

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই। টানা প্রায় ৫৪ সপ্তাহ মিঠাই টিআরপি রেটিং তালিকায় প্রথম স্থান দখল করেছিল তবে তারপরে যেই ছড়ালো তখন থেকেই মিঠাইয়ের স্থান নড়বড়ে হতে শুরু করল। তারপর আলতা ফড়িং তার জায়গা কেড়ে নিল আবার কখনো ধুলোকণা। এমনকি গাঁটছড়াও বারে বারে হারিয়েছে মিঠাইকে। কিন্তু দর্শকদের মন থেকে এক চুলও সরেনি এই ধারাবাহিক।

কিছুদিন আগেই অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছিলেন তিনিও অসুস্থতার জন্য কিছুদিন বিরতি নেবেন। কিন্তু তারপর তিনি নিজেই জানান যেহেতু আর মাত্র দুটো থেকে একটা দিন শুটিং হবে তাই আর বিরতি নিচ্ছেন না তিনি। সেই কথা মাফিক কাল হয়ে গেলো মিঠাই এর শেষ শুট। গতকাল ঝড় বয়ে গেছিল মিঠাই এর সেটে।

হাজার হাজার দর্শক ভীর করেছিল একবার মিঠাই আর সিডকে একবার দেখার জন্য। মানুষের অনেক অনেক ভালোবাসা আর প্রচুর উপহারে ভরে যায় মিঠাই। কেউ আনে মায়ের ফুল কেউ নজর তাড়ানোর জন্য শুকনো লঙ্কা। মিঠাইয়ের প্রতি দর্শকদের ভালবাসা দেখার মতন ছিল। এর আগে কোনো ধারাবাহিক এত ভালোবাসা পেয়েছে বলে মনে হয় না।

এরপর শুটিংয়ের শেষে ঘটলো সেই ঘটনা যা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিল দর্শকরা। মিঠাই ভক্তরা মোটেই পছন্দ করতেন না আদৃত এবং সৌমিতৃষার মধ্যে যে ব্যক্তিগত ঝামেলা রয়েছে সেটা থাকুক। তারা চাইতেন অন স্ক্রিনের মতো ওফ স্ক্রিনেও যেন তারা ভালো সম্পর্কে থাকে। গতকাল তাদের সেই স্বাদ পূরণ হলো। সমস্ত দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে শেষবারের মতো একে অপরকে আলিঙ্গন করল সিদ্ধার্থ আর মিঠাই।

May be an image of 1 person, beard and smiling
একদম শেষে কাটা হলো কেক। দুজন দুজনকে কেক খাইয়ে দিল। তারপর এই একসঙ্গে দাঁড়িয়ে অনেকক্ষণ দর্শকদের সঙ্গে কথা বলেছে তারা। মিঠাইয়ের নতুন কাজের জন্য মিঠাই কে আরো একবার কংগ্রাচুলেট করল সিদ্ধার্থ। একজন জিজ্ঞাসা করেছিলেন আবার কি সিধাই জুটিকে একসাথে দেখতে পাবো? তারা দুজনে তার উত্তর দেয় এখান থেকে এত ভালোবাসা পেয়েছি যা বলার অপেক্ষা রাখে না এরপরে যদি এরকম কোন প্রজেক্ট আসে, সবার আগে ছুটে আসব আর আবার একসাথে কাজ করব।

Back to top button