‘মিঠাই’ তে চাঁদের হাট! শেষ বেলায় ফিরছে অনেক পুরনো সদস্য!

তিনি একেবারে ঢুকে পড়েছিলেন সাধারণের ঘরে, বৈঠকখানার আড্ডায়। তাঁর ভাল থাকায় মন খুশি থাকত অনুরাগীদের। মনখারাপে ঘিরে থাকত একরাশ বিষন্নতা। ধারাবাহিকের নায়ক নায়িকারা ঘরের চরিত্র হয়ে যান বটে, তবে এই নায়িকা যেন একটু বেশিই প্রিয় হয়ে গিয়েছিলেন সবার। তিনি পর্দার ‘মিঠাই’ (Mithaai)। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। অনেক জনপ্রিয়তা পেরিয়ে, শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা একটা সময় ছিল আকাশছোঁয়া। সফল ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ছিল এই মিঠাই। দর্শকদের কাছ থেকেও যথেষ্ট ভালবাসা পেয়েছিলেন সৌমিতৃষা ও আদৃত রায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসেছে অনেক নতুন ধারাবাহিক। টিআরপির তালিকায় মিঠাই পতনও দেখেছে। ধীরে ধীরে টিআরপি কমে আসছিল এই ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক তাই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আজ অর্থাৎ ৩১ তারিখে শেষ শ্যুটিং হবে এই ধারাবাহিকের। সদ্য মিঠাইয়ের সেট ভেঙে ফেলা হয়েছিল। নতুন ধারাবাহিককে জায়গা দিতেই মিঠাইয়ের স্টে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল। আর তার খুব অল্পদিনের মধ্যেই শেষ হতে চলেছে মনোহরা পরিবারের গল্প। মিঠাই শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের। টিআরপি তালিকা যাই বলুক না কেন, মিঠাইয়ের জনপ্রিয়তা অস্বীকার করা যায় না। দর্শকেরা এবার তাঁকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায়।

তবে শেষ বেলায় ভক্তদের নিরাশ করবে না মিঠাই ধারাবাহিকের নির্মাতারা। তাই এই ধারাবাহিকের ভক্তদের জন্য রয়েছে এক বিরাট বড় চমক। ধারাবাহিকের শেষ পর্বগুলোতে ফিরতে চলেছে অনেক পুরনো সদস্য। বহুদিন ধরে দেখা যায়নি মিঠাই ধারাবাহিকের অনেক সদস্যকেই। যাদের দেখলে আনন্দে ভরে উঠবে দর্শকদের মন। যাদেরকে এতদিন ধরে দেখতে চেয়ে এসেছেন ভক্তরা।

আর এবার দেখা মিলবে তাদেরই। ধারাবাহিকের শেষ পর্ব গুলিতে দেখতে পাওয়া যাবে রাতুলকে, আবার ফিরে আসবে স্যান্ডিও। মনে আছে তো সেই স্যান্ডিকে। ধারাবাহিকের অন্যতম চরিত্র তোর্সা অর্থাৎ অভিনেত্রী তন্নী লাহা রায়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় রাতুল আর স্যান্ডিকে। সেখান থেকেই অনুমান করা হচ্ছে শেষ পর্বগুলিকে আরো জমজমাট করে তুলতে ফিরে আসছে তারা।

Back to top button