মহারাজ সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ফেসবুকে! অভিযোগ পেতেই দৌড়ে গেল পুলিশ, যা শুনল তারপর….

বাংলা নৃত্য জগতের এক প্রথিতযশা শিল্পী ডোনা গাঙ্গুলী। তবে এটা ছাড়াও তাঁর আরো একটা পরিচয় রয়েছে। তিনি বিখ্যাত ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। বাঙালির মধ্যে এই দুজনকে নিয়ে তাই হামেশাই থাকে উন্মাদনা।

কিন্তু এই মুহুর্তে ডোনাকে নিয়ে একটি বিশেষ খবর ছড়িয়ে পড়েছে। সাইবার ক্রাইমের শিকার হয়েছেন এই জনপ্রিয় নৃত্যশিল্পী। তাই রাতের ঘুম উড়ে গেছে তাঁর।

ফেসবুক প্রোফাইল ও পেজ হ্যাক হয়েছে। এই প্রথম নয়, এর আগেও দুবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন তিনি। শনিবার ডোনার ভ্যারিফায়েড পেজ থেকে তাঁর একটি ছবি পোস্ট হয়। তাতে দেখা যায় যে ডোনা তাঁর বন্ধু হিসাবে এক মহিলার প্রোফাইল লিঙ্ক পোস্ট করেছেন। তবে শিল্পী দাবি করছেন তিনি ওই ছবি পোস্ট করেননি। তাঁর নিজের করা শেষ পোস্ট ৮ অগস্ট। বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি নিজে। তাই এবার তাঁর মনে সন্দেহ জাগছে যে তাহলে কে সেই পোস্ট করেছে?

শেষমেশ পুলিশের কাছে গেলেন সৌরভ ঘরণী। রবিবার ফের ঐ পেজ থেকে ডোনার একটি পুরনো ছবি ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়ে গেছে। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে দুই থেকে তিন দিন সময় লাগবে।

এই নিয়ে এক সাক্ষাৎকার মুখ খুললেন এই ওডিসি নৃত্যশিল্পী। ডোনা ঠিক কীভাবে বুঝলেন প্রোফাইল হ্যাক করা হয়েছে? জানান যে তাঁকে বলা হয়েছিল ভেরিফায়েড করা হবে তার জন্যে কিছু নথি জমা দিতে হবে ডোনাকে। তিনি সেগুলো শেয়ার করলেন। তারপর বিকেলে তাঁর এক সাংবাদিক বন্ধু বলেন যে প্রোফাইল থেকে খারাপ কিছু পোস্ট আসছে।

তখন ডোনা দেখেন পেজ আর প্রোফাইল দুটোই হ্যাক হয়েছে। ইরাক নিয়ে কিছু পোস্ট হয়েছে। আবার তারপর কোনো এক বাংলাদেশী গায়ককে প্রমোট করা হয়।

ডোনা জানান নাচ বা অন্য ছবি বা ভিডিও ব্যাকআপ নেওয়া আছে কিন্তু ফেসবুক থেকে সেগুলো সহজেই পরে পাওয়া যায়। তাই এমনটা হলে খুব সমস্যা। তবে তিনি জানান খুব সমস্যা হলে আবার তিনি নতুন পেজ খুলে নেবেন।

Back to top button