ধারাবাহিকে না থেকেও জনপ্রিয়তার শীর্ষে ‘পিহু’ সৃজলা, অতিথি শিল্পী হয়ে এসেও দর্শকদের মনে বারংবার দাগ কাটছেন অভিনেত্রী

সৃজলাকে নিশ্চয় মনে আছে? বাংলা বিনোদন জগতের একটি প্রথম সারির চ্যানেলে স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালে অভিনয় করছিলেন সৃজলা গুহ। চরিত্রের নাম ছিল পিহু। অসাধারণ অভিনয় করেছিলেন তিনি সেই ধারাবাহিকে। এটাই তার প্রথম কাজ বাংলা টেলিভিশনের সাথে। মিষ্টি একটা মেয়ের প্রানবন্ত অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে।
সেই সিরিয়ালেই ঋষিরাজের চরিত্রে অভিনয় করছিলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দুর্দান্ত। টক-ঝাল-মিষ্টি রসায়ন ছিল পিহু-ঋষিরাজের। এবং সেই রসায়ন অনুরাগীদেরও বেশ ভাল লেগেছিল। আর সেখান থেকেই সৃজলার জনপ্রিয়তা আগুনের মতো দর্শকদের মাঝে ছড়িয়ে পড়তে থাকে। আর সেই জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বই কমছে না।
আপনারা হয়তো অনেকেই জানেন না তিনি সম্পূর্ণ বাঙালি নন। তার বাবা বাঙালি কিন্তু মা পার্সি। রীতিমতো বর্ণপরিচয় করে বাংলা শিখতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মন ফাগুন ধারাবাহিকের প্রথম ঝলক দেখার পর তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন নিজের এত ভালো বাংলা শুনে।
তার নাচ সম্পর্কে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। অসাধারণ বেলি ড্যান্সার তিনি। এক এক জায়গায় এক একটি নাচ দর্শনকে রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সৃজলা এক কথায় রূপে লক্ষী গুণে সরস্বতী। কিন্তু ওই একটি ধারাবাহিকের পর থেকে তাকে আর কোন সিরিয়ালে কাস্ট করা হয়নি। চ্যানেল সব সময় প্রমোশনের জন্য কাজে লাগিয়েছে সৃজলার ভক্তদের। প্রথমে হরগৌরী পাইস হোটেল তারপরে বাংলা মিডিয়াম, দুই জায়গাতেই মাখিয়ে দিয়েছেন অভিনেত্রী।
তবে এবার দর্শকরাও চান খুব তাড়াতাড়ি কোন এক ধারাবাহিকের প্রধান চরিত্রে অর্থাৎ নায়িকা হিসেবে তাকে আনা হোক। বর্তমানে একটি রিয়েলিটি শোতে যুক্ত রয়েছেন তিনি। তার এই অসাধারণ অভিনয় অনবদ্য নাচ মিষ্টি মুখ আর এক বিরাট পাহাড় প্রমাণ ফ্যানবেস সত্যিই নজর কাড়তে বাধ্য করে বারংবার।

