Mithai Gaatchora: বড় খবর, এবার গাঁটছড়ার প্রতিপক্ষ মিঠাই! মিঠাইকে সরাতে বড় প্ল্যান করলো জলসা

এই মুহূর্তে টানটান লড়াই চলছে বাংলা টেলিভিশনে।একের পর এক বাংলা সিরিয়াল আসছে এবং বিদায় নিচ্ছে পুরনো সিরিয়াল। অনেক ক্ষেত্রে আবার নতুন সিরিয়াল এসে জায়গা দখল করছে পুরনো সিরিয়ালের।
এভাবেই যখন চ্যানেলগুলি দর্শকদের বিনোদন দিতে বদ্ধপরিকর সেখানেই এবার এলো নতুন জল্পনা। এতে চমকে উঠেছে এক জনপ্রিয় সিরিয়ালের দর্শক।
আসলে এখন টিআরপিতে মিঠাই কিছুটা থিতিয়ে গেছে। জনপ্রিয়তা থাকলেও মিঠাই মারা যাওয়ার পর থেকেই অনেকে রেগে গিয়ে সিরিয়াল দেখছে না আর সেই সঙ্গে মিঠাইকে ফিরিয়ে আনার দাবি। এতেই সিরিয়ালের পুরনো ফেম কিছুটা হলেও প্রভাবিত হয়েছে। এদিকে আবার দেখা যাচ্ছে যে এখন জলসার গাঁটছড়া তেও দেখানো হয়েছে মারা গেছে খড়ি। হুবহু তার মতো দেখতে ঈশা এসেছে। তবে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। বরং তারা অপেক্ষা করছে এটাই দেখার যে ঈশা আসলে খড়ি। সেই নিরিখে মাঝে দমে গেলেও আবার উঠে দাঁড়িয়েছে গাঁটছড়া।
সেটা নিয়েই একজন লিখেছেন “কেন জানি না মন বলছে গাঁটছড়া 6টার স্লটে যেতে চলেছে। তাহলে এবার কি গাঁটের প্রতিপক্ষ মিঠাই হতে চলেছে! গাঁট আর মিঠাই দুটোই স্টার আর জী এর সবচেয়ে পুরোনো সিরিয়াল যারা বহুদিন ধরে একটানা রাজ করেছে। সর্বোপরি দুটোই All Time Block Buster সিরিয়াল। যদি এটা হয় তাহলে 6টার স্লটে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেক ফ্যান ই আবার দুটো সিরিয়াল ই দেখে আর দুটোই প্রিয় তাদের। কি হবে কে জানে”।
এমনটা হলে যে জি আর জলসায় হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলাই বাহুল্য। তবে আদৌ এমনটা হয় কিনা সেটা দেখার অপেক্ষা।

