‘সন্ধ্যাতারা’র নায়ক বাংলার পরিচালক রাজ চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ! এখানেও কি নেপটিজম? রইলো তার আসল পরিচয়

এত দিনে হয়তো সবাই জেনে গেছেন খুব তাড়াতাড়ি দর্শকদের মন আনন্দে ভরিয়ে দিতে টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে অন্বেষা হাজরা অর্থাৎ ঊর্মি সকলের মন জয় করেছিলেন। কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে ধারাবাহিকটি। তবে এবার অন্বেষা হাজরাকে দেখা যাবে স্টার জলসায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে ধারাবাহিকের প্রোমো কিন্তু সামনে চলে এসেছে। নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা।

এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে দুই বোনের গল্প নিয়েই তৈরি হয়েছে সন্ধ্যাতারা। ধারাবাহিক এখানে অন্বেষা নাম সন্ধ্যা, অমৃতা তার ছোট বোন, তাঁর নাম তারা। দুই বোনের মধ্যে কিন্তু খুব ভাব ভালোবাসা। তাঁদের মা অনেক কষ্ট করেই বড় করেছেন তাদের তার দুই মেয়েকে। মেজ বোন সন্ধ্যা নিজের ছোট বোন তারার জন্য জীবনে অনেক কিছু ত্যাগ করেছে। তাই ছোট বোন তারা কখনোই চায়না দিদিকে কষ্ট দিতে।

দুই বোন সন্ধ্যা ও তারা দুজন কথা বলতে থাকে এবং তারা তাদের মনের মানুষের সঙ্গে পরিচয় করাবে বলে সিদ্ধান্ত নেয়। এই সময় ছোট বোন তারার কাছে একটি ফোন আসে অর্থাৎ এই সিরিয়ালের নায়কের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। জিজ্ঞাসা করে তুমি কোথায়। সে বলে তুমি আমায় খুঁজে নাও। এর পরের গল্পটা সবারই জানা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আসল বিষয় হচ্ছে কে এই নায়ক? আর কী তার পরিচয়?

অন্বেষা হাজরা এবং অমৃতা দেবনাথ দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ তাই সকলেই তাদের খুব সহজে চিনতে পেরেছে। কিন্তু নায়ককে কেউ চিনতে পারেনি কারণ এটাই তার প্রথম ধারাবাহিক। নায়েক হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম সৌরজিত ব্যানার্জি। এর আগে রাজ চক্রবর্তী অধীনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছেন তিনি। তবে শুরু থেকেই তার ইচ্ছে ছিল একজন সফল অভিনেতা হওয়ার আর সন্ধ্যা তারা ধারাবাহিকের মাধ্যমেই সেই সুযোগ পান সৌরজিৎ।

ব্যক্তিগত জীবনটাও তার খুবই সাদামাটা। লিলুয়ার ডন বসকো স্কুল থেকে নিজের পড়াশোনা করেন তিনি। তার আদি বাড়ি মেদিনীপুর জেলায়। তবে বর্তমানে হাওড়াতেই থাকছেন তিনি। সব সময় নিজেকে খুব সাধারণ রাখতেই বেশি পছন্দ করেন সৌরজিত। তার পছন্দের বিষয়গুলির মধ্যে রয়েছে জিম, বাইক রাইডিং প্রভৃতি। তার প্রেম জীবন সম্পর্কে সেরকম কিছুই জানা যায়নি। নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন সৌরজিত। এবার এটাই দেখার বিষয় জীবনে প্রথমবার অভিনয় পা রেখে দর্শকদের মনের ঠিক কতটা কাছাকাছি পৌঁছাতে পারেন এই অভিনেতা।

Back to top button