পর্দার ‘সিদ্ধার্থ’র মতন জীবনসঙ্গী একদম চান না ‘মিঠাই’, বাস্তবে এত অমিল থাকলে প্রেম টিকবে না! অকপটে সৌমিতৃষা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের নাম শোনেননি এমন মানুষ হয়তো নেই। যে স্লট দেওয়া হয়েছে সেই স্লটই লিড করেছে এই ধারাবাহিক। বালিঝড়ে-এর মতো হাই বাজেটের সিরিয়াল কেউ মাত্র দুই মাসের মধ্যেই ঝেঁটিয়ে দূর করে দিয়েছে মিঠাই। যদিও আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না তবুও বলি ধারাবাহিকের নায়ক হচ্ছেন আদৃত রয় এবং নায়িকা অর্থাৎ মিঠাই হলেন সৌমিতৃষা কুন্ডু।

সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই (Mithai) সকলকে সবসময় মাতিয়ে রাখে। ধারাবাহিকে চরিত্রের নামের মতোই বাস্তবেও মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) বেশ মিষ্টি স্বভাবের মেয়ে। চঞ্চল, হাসিখুশি স্বভাবের। মিঠাই ওরফে সৌমিতৃষা সকলের সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে। পর্দায় সে সবার সাথে যতটা সাবলীল। পর্দার বাইরে বাস্তবেও তার সাথে সকলের সম্পর্কটা বেশ মিষ্টি। শুধু একজন ছাড়া, সে কে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

দেখতে দেখতে মিঠাই চরিত্রে অভিনীত সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) যেন সকলের ঘরের মেয়েতেই পরিণত হয়েছে। তাকে ছাড়া মিঠাই একদম অসম্পূর্ণ। তবে এইবার আর খুব বেশি দিন এই ঘরের মেয়েকে নিজের কাছে পাবেন না দর্শকরা। কারণ মিঠাই ভক্তদের নিরাশ করে অন্তিম পর্ব ঘোষণা করার সময় চলে এসেছে। ৩১ তারিখ হতে চলেছে ধারাবাহিকের শেষ শুটিং। আর তার কিছুদিনের মধ্যেই ইতি টানতে চলেছে ‘মিঠাই’।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যম সকলের প্রিয় মিঠাই রাণীর এটি সাক্ষাৎকার নেন, যেখানে নিজের মনের মানুষ কেমন হবে বা তিনি কেমন মনের মানুষ চান সেই বিষয় খোলাখুলি জানান তিনি। তাকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়? যার উত্তরে তিনি বলেন — “আপনার বন্ধু ভাগ্য ভালো হলে আপনি ভালো বন্ধু পাবেন। অনেকে ভাবেন অভিনেতারা স্বার্থের কারণেই একে অপরের বন্ধু হতে পারেনা। কিন্তু আমাকে বলুন তো কোন পেশায় প্রতিযোগিতা নেই? একটি কেস নিয়ে দুজন উকিলের মধ্যে রেষারেষি হয় না? আসলে আমাদের পেশাটা সব সময় লাইমলাইটে থাকে তাই লোকে কথা বলে বেশি। অনেকে বলে, এই প্রফেশনের ছেলে মেয়েদের বিয়ে করা উচিত নয় তারা ভেবে নেয় পর্দায় কোনও নায়ক-নায়িকা রোমান্স করছে যখন তখন নিশ্চয়ই এদের মধ্যে কিছু আছে। তাই এরা বাইরে কাউকে কি করে ভালবাসবে? কিন্তু পর্দার বাইরে তাদের কি সম্পর্ক সেটা কেউ দেখতে আসে না।”

নানা প্রশ্নের মাঝে তাকে আরও একটি প্রশ্ন করা হয় যেখানেই তিনি তার মনের মানুষকে কেমন হতে হবে তার একটা ছোট্ট আভাস দেন। থেকে প্রশ্ন করা হয়, প্রেম করেন? যার উত্তরে সৌমিতৃষা বলেন — “না। আমার ফ্রেন্ড সার্কেলে আমিই সিঙ্গেল। আসলে এখনো মনের মত কাউকে খুঁজে পাইনি। পর্দায় ‘সিদ্ধার্থ’ ও ‘মিঠাই’ যেমন পুরো বিপরীত, তেমন হলে চলবে না। ওটা পর্দার সম্ভব, বাস্তবে না।”

Back to top button