স্টার জলসায় চলে এলো নতুন ধারাবাহিক সন্ধ্যাতারার প্রথম ঝলক, এর জন্য এবার শেষ হতে চলেছে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক

সদ্য সামনে এসেছে স্টার জলসার আসন্ন এক ধারাবাহিকের প্রোমো। মিসিং স্ক্রু প্রোডাকশনের তরফ থেকে এই ধারাবাহিক সম্প্রচার হতে চলেছে। আমরা আগেই জেনেছি, এই ধারাবাহিকে রয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’- এর উর্মি (অন্বেষা হাজরা)। যিনি দুষ্টু-মিষ্টি চরিত্রে লিড রোলে অভিনয় করে দর্শকদের মন মাতিয়েছিলেন। ধারাবাহিকটি করার সময় নিজের অভিনয় দক্ষতার জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন দর্শকের থেকে।
নতুন এই ধারাবাহিকের জন্য স্ক্রিন টেস্টে বহু নায়িকাদের মধ্যে বেছে নেওয়া হয়েছে অন্বেষাকে। ও নায়কের চরিত্রে আসছে সৌরজিৎ ব্যানার্জি। ইতিমধ্যে শ্যুট শুরু হয়ে গিয়েছে। আর এই প্রথমবার ধারাবাহিকের প্রোমো শ্যুট হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল ধারাবাহিকের পর্বের শ্যুটিং। বর্তমানে যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিক তত বেশি স্থায়ী। টিআরপির অভাবেই তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক।
শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে ‘পঞ্চমী’। উক্ত ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্ত। ধারাবাহিকটির জন্য বেশ অনেকখানি টাকা ইনভেস্ট হয়েছে, কিন্তু সেরূপ ভালো টিআরপি আসেনি, আর তাই জুনেই বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক।
গাঁটছড়া নতুন পর্ব অর্থাৎ নতুন অধ্যায় যে এমন কিছু জনপ্রিয়তা পাচ্ছে তেমনটা নয়। তাই এই ধারাবাহিকও শেষ হয়ে যেতে পারত। কিন্তু চ্যানেলের সাথে আরো চার মাসের চুক্তি বৃদ্ধি করেছে এই ধারাবাহিক। তাই এই মুহূর্তে যাই হয়ে যাক না কেন তিন থেকে চার মাসের আগে গাঁটছড়া ধারাবাহিককে স্টার জলসার পর্দা থেকে সরানো অসম্ভব।
শুধু পঞ্চমী নয় আরো একটি ধারাবাহিক রয়েছে সেটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। আর সেটি হল গুড্ডি ধারাবাহিক। কারণ গুড্ডি-তে গল্প প্রায় শেষ বললেই চলে। গুড্ডির অমত থাকলেও পুরানো হয়েছে দর্শকদের মনস্কামনা। মিল হয়েছে পুবলু আর রেশমির। দর্শকদের কি মনে হয় কোন ধারাবাহিকটি শেষ হবে সন্ধ্যা করার জন্য?

