স্টেজ শো করতে গিয়ে কৌশাম্বিকে নিজের বোন বলেছিলেন আদৃত! পুরনো ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার অভিনেতা

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় হট টপিক হল মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেতা আদৃত রায়ের ব্যক্তিগত জীবন। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করে এসেছে জি বাংলার মিঠাই ধারাবাহিক। আর যতই এর আগে এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিনেত্রী অর্থাৎ সৌমিতৃষা এবং আদৃত বাংলা টেলিভিশনে কাজ করুক না কেন মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তাদের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে।
এখন তাদের ভক্ত সংখ্যা তুলনা করা হয় টলিউডের সব বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথে। তাই সেই অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। প্রসঙ্গত বেশ অনেকদিন ধরেই অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী যিনি মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদিয়ার চরিত্রে অভিনয় করছেন এদের দুজনের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক কী তাই নিয়ে দারুণভাবে চর্চা রয়েছে।
অনেকেই মনে করেন আদৃত এবং কৌশাম্বি ক্যামেরার পিছনে অর্থাৎ ব্যক্তিগত জীবনে প্রেম করছেন কিন্তু সেটা প্রকাশ্যে জানাচ্ছেন না। তবে এতদিন এটা পুরোপুরি জল্পনা থাকলেও সম্প্রতি আদৃতের জন্মদিনে কৌশাম্বির দেওয়া একটি ছবি সেই জল্পনাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। বলা চলে দর্শকরা এখন এক প্রকার নিশ্চিত যে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের থেকেও অনেক বেশি কিছু সম্পর্ক রয়েছে। তবে অভিনেতা অভিনেত্রী এখনো এই কথা প্রকাশ্যে বলেননি।
এই নিয়ে মিঠাই ভক্তদের একাংশের দারুণ ক্ষোভ রয়েছে। তারা কখনোই আদৃত এবং কৌশাম্বিকে জুটি হিসেবে মেনে নিতে পারেনি। যার ফলে অভিনেত্রীকে নানা ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মিঠাই ভক্তদের একাংশের মত আদৃতকে সৌমিতৃষার সঙ্গে বেশি মানায়। কিন্তু সিরিয়াল থেকে বাস্তব জীবন অনেক আলাদা কার কাকে কখন ভালো লেগে যায় সেটা বলা যায় না। তবে আদৃতের জন্মদিনের পর তাদের দুজনের সম্পর্ক নিয়ে কটাক্ষ সোশ্যাল মিডিয়াতে আরো বেড়ে গেছে।
সেই কটাক্ষ নিয়েই এক ভক্ত সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যেটি মিঠাই ধারাবাহিকের শুরুর প্রথম দিকে হবে। দর্শকরা সকলেই জানেন আদৃত অভিনয়ের পাশাপাশি অসাধারণ সুন্দর একজন গায়ক। তার নিজস্ব ব্যান্ড রয়েছে আর সেই ব্যান্ড নিয়ে তিনি নানা জায়গায় স্টেজ শো করে থাকেন। তেমনই একটা স্টেজ শোতে গিয়ে তিনি সেই সময় বলেছিলেন যে ধারাবাহিকে তার যে তিন বোন রয়েছে অর্থাৎ নন্দা, শ্রী এবং নিপা তারা তিন জনে নাকি বাস্তবেও তার বোনের মতো। অর্থাৎ এখানে অভিনেত্রী দিয়া মুখার্জি, ঐন্দ্রিলা সাহা এবং কৌশাম্বি চক্রবর্তীর কথা বলেছেন তিনি। আদৃতের কথায়, “আমার সাথে আমার তিন বোনের ধারাবাহিকে যে সম্পর্ক সেটা খুবই পিওর, একেবারে সত্যিকারের বোনের মতো।” আর এখন যখন কৌশাম্বির সঙ্গে তার প্রেমের জল্পনা অত্যাধিক বেড়ে গেছে তখন এই ভিডিওই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর সেই নিয়েই অভিনেতাকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ।

