নিজের মায়ের সাথে ঘটা অন্যায়ের প্রতিশোধ নিতে কুড়ি বছর পর ডাক্তার হয়ে ফিরবে রুপা! বাবার মুখোমুখি দাঁড়াবে সে?

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকেই সিরিয়ালটি দর্শকরা অত্যন্ত পছন্দ করছেন। গল্পের নায়ক-নায়িকা সূর্য-দীপার প্রেমের রসায়ন একসময় মুগ্ধ করেছে দর্শকদের। আজ তাদের বিচ্ছেদ দেখে মন ভারাক্রান্ত সকলেরই। সূর্য-দীপার বিচ্ছেদের অবসান হয়ে তাদের মধ্যে মিল হোক, এমনটাই চাইছেন দর্শকরা।
বেশ কয়েক মাস ধরে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের চলছে সূর্য দীপার ভুল বোঝাবুঝির পালা। এতদিন ধরে বাবা হারা রুপা চেয়ে এসেছে ডাক্তার বাবুকে বাবা বলে ডাকতে। আর দীপাও ফুল মা থেকে মা হতে চেয়েছে সোনার। কিন্তু এখানে বাঁধ সেধেছে সূর্য আর তাকে ইন্ধন জুগিয়েছে মিশকা। পরিবারের সকলের সত্যিটা দেখতে পেলেও শুধুমাত্র দেখতে পায়নি সূর্য।
এবার রুপার ধৈর্যের সীমা শেষ সে তার মাকে আর এভাবে কষ্ট পেতে দেখতে পারছে না তাই সে লাবণ্য সেনকে জানিয়েই দিয়েছে লাবন্য সেন যদি কিছু ঠিক করতে না পারে তাহলে সে আর বাবার মুখ দেখবে না। এবার ধারাবাহিকের গল্প নিতে চলেছে এক নয়া মোর। এর আগেও একবার টাইম লিপ নিয়েছে এই ধারাবাহিক। আরো একবার টাইম লিপ নিতে চলেছে অনুরাগের ছোঁয়া। তবে এইবার আর ৪-৫ বছরের জন্য নয় দীর্ঘ কুড়ি বছরের জন্য টাইম লিপ নিচ্ছে এই ধারাবাহিক!
যেখানে বড় হয়ে যাবে সোনা এবং রুপা। বড় হয়ে গিয়ে ডাক্তার হবে রুপা। এমনটাই জানা যাচ্ছে। ডাক্তার হয়ে এসে সূর্যের চেম্বারেই ঢুকবে সে। তবে রুপার ডাক্তার হওয়ার পিছনে রয়েছে অন্য গল্প। মায়ের সাথে ডিভোর্স হওয়ার প্রতিশোধ নেবে সে। মাকে কষ্ট দেওয়ার জন্য ছোটবেলাতেই সূর্যের জন্য অনেকখানি অভিমান, ঘৃণা জন্মে গিয়েছিল রুপার মনে। আর এইবার ডাক্তার হয়ে ফিরে এসে তারই বহিঃপ্রকাশ করতে চলেছে রুপা।
আপাতত চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিক নির্মাতাদের থেকে অফিশিয়ালি নিশ্চিত ভাবে তেমন করে কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে এমনটাই জল্পনা চলছে টলি পাড়ায়। যদি সত্যিই এমনটাই হয় তবে কি দীপার প্রতি করা অন্যায়ের শাস্তি পাবে সূর্য? সে কি বুঝবে এতগুলো বছর ধরে অকারণে কতটা কষ্ট দিয়েছে সে দীপাকে, এখন সেটাই দেখার বিষয়।

