Amitabh Bachchan with Messi CR7: যে স্বপ্ন অধরা ছিল বিশ্বকাপে, সেটাও পূরণ হল ফুটবল প্রেমীদের! একসঙ্গে মাঠে খেললেন রোলান্ড ও মেসি কিন্তু মাঠের মাঝে সারপ্রাইজ দিলেন বলিউডের বিগ বি…

বৃহস্পতিবার পিএসজি বনাম রিয়াধ সিজন এমনিতেই বহু ফুটবলপ্রেমীদের জন্য খুব আবেপূর্ণ ছিল। নামেই গত বছর কিন্তু এই প্রায় একমাস আগে বিশ্বকাপ বহু ফুটবলপ্রেমীর ইচ্ছে পূরণ করতে পারেনি। ইচ্ছে ছিল দুই গোট (G.O.A.T) ফুটবল প্লেয়ার মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে খেলতে দেখার। কিন্তু বৃহস্পতিবার সেই স্বপ্ন পূরণ হয় পিএসজি বনাম রিয়াধ সিজনের মাধ্যমে।
খেলাটিও একদম সহজ- সরল হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ ড্র হয়ে এগিয়ে যায় পেনাল্টির দিকে। অবশেষে মেসির মেসির পিএসজি ৫-৪ গোলে হারাল রোনাল্ডোর নেতৃত্বাধীন রিয়াধ অলস্টার একাদশকে হারায়। কিন্তু এত উত্তেজনার মাঝেও যেন ভারতীয়দের জন্য লুকিয়ে ছিল আরও একটি সারপ্রাইজ।
বৃহস্পতিবার সেই মাঠে উপস্থিত ছিলেন আমাদের বলিউডের শ্যাহেনসা। আর সেখানেও যেন, তিনি যেখানে দাঁড়ান সেখান থেকেই লাইন শুরু হয় নিয়ম খাটে। বিগবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই মুহূর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। তাতে দেখা যাচ্ছে, প্রি ম্যাচ ফর্মালিটিজে একে একে সকল ফুটবল প্লেয়ারদের সঙ্গে হ্যান্ড শেক করছেন। নেইমার, এমব্যপে সকলের সঙ্গেই তাঁর মুখের কালজয়ী হাসি বজায় রেখে বার্তালাপ করছেন। কিন্তু মেসি এবং রোনাল্ডোর বেলায় যেন একটু বেশিই সময় নিয়ে কথা বলছেন।
View this post on Instagram
উল্টোদিকে তারকা প্লেয়ারদের মুখেও এক স্নিগ্ধ হাসি। ভিডিওর সঙ্গে ছবিও শেয়ার করেছেন বিগ বি। ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ একটা সন্ধ্যে কাটল রিয়াধে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার, সকলেই খেলছেন একসঙ্গে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পিএসজি বনাম রিয়াধ সিজন ম্যাচের সূচনা করার জন্য। সত্যিই অবিশ্বাস্য।’
View this post on Instagram

