বন্ধু সায়কের ফোনেই ধরা পড়ে গেল ‘মিঠাই রানী’, জানা গেলো সৌমিতৃষার ‘স্বামী’র নাম সঞ্জয়! শুনে অবাক সায়কও

টানা সাত বছর ধরে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত অভিনেতা সায়ক চক্রবর্তী। একের পর এক ধারাবাহিকে নানারকম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি রামপ্রসাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় রয়েছেন সায়ক। অভিনয়ের সঙ্গে যুক্ত যেকোনও কাজ করতে ভালবাসেন তিনি। তেমনি ঘনিষ্ঠ এক বোন মাম্পি এবং তাঁর বর রাহুলের পরামর্শে বন্ধু রিয়াজের সঙ্গে ইউটিউবে চ্যানেল খুলে ফেলেন সায়ক। ব্যাস, রাতারাতি অভিনেতা থেকে সায়ক হয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার।
আর এই সায়ক চক্রবর্তী হলেন দর্শকদের প্রিয় মিঠাই রানীর ‘জিগড়ি দোস্ত’। অর্থাৎ দুজনের মধ্যে রয়েছে ভীষণ ভালো সম্পর্ক। আর এই দুই বন্ধুর মধ্যেই কথোপকথনে বেরিয়ে এলো মিঠাই রাণীর গোপন রহস্য। হঠাৎ করে নিজের মুখেই তিনি বলে ফেললেন তার স্বামীর নাম। জানিয়ে দিলেন তিনি বিবাহিত! এসব নিয়ে আরও বিস্তারিত ভাবে জানাবো তার আগে দর্শকদের জন্য রয়েছে আরেকটি দুঃসংবাদ।
অসম্ভব শারীরিক অসুস্থতার জন্য যে ১২ দিনের ছুটি নিয়ে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা সেটি নিজেই তিনি বাতিল করলেন। কারণ তিনি জানান আর খুব বেশিদিন নেই মিঠাই শেষ হতে। ৩০-৩১ তারিখ হয়ে যাচ্ছে দীর্ঘ আড়াই বছরের জার্নির অবসান। অর্থাৎ ৩১ তারিখ হচ্ছে লাস্ট স্যুট। তারপরের কয়েকটা দিন, ব্যাস টেলিভিশন থেকে বিদায় নেবে মিঠাই।
আচ্ছা এবার ফিরে আসা যাক মিঠাই রানীর রহস্যের কথায়। মিঠাই সায়ককে জানায় তার স্বামীর নাম সঞ্জয়। যা শুনে চমকে গেলেন সায়ক নিজেও। তাহলে তো এবার অনেক প্রশ্ন উঠবে দর্শকদের মনে। আর এটাই স্বাভাবিক। কারন কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন প্রেম করলে তিনি নিজেই জানাবেন লুকানোর কিছু নেই সেখানে বিয়ে হয়ে গেল আর টেরটাও পেল না কেউ! এটা কী করে সম্ভব?
আসলে সঞ্জয় মিঠাইয়ের মেকআপ আর্টিস্ট। আগেই জানিয়েছি, সায়ক একজন ইউটিউবার। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে প্রাঙ্ক কল করে থাকেন তিনি। সৌমিতৃষার সঙ্গেও সেটাই করেছিলেন। আর সেখানেই একটু ঘাবড়ে গিয়েছিলেন আমাদের মিঠাই রানী তাই এইসবের হাত থেকে বাঁচতে মেকআপ ম্যানকেই স্বামী বানিয়ে ফেলেন সেই মুহূর্তে। তবে পরে তিনি ঠিকই বুঝে যান এই ফাজলামিটা কে করছে! তারপরেই তিনি সায়ককে ফোন করেন আর সব সত্যিটা জেনে ফেলেন।

