গ্রামের মেয়ে মানেই হাঁটুর কাছে শাড়ি গলায় মাদুলি! কেন গ্রামের মেয়েরা কি শাড়ি ছাড়া কিছু পড়ে না? সন্ধ্যাতারার প্রোমো আসতেই বিতর্ক শুরু!

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর ফের প্রধান চরিত্রে ফিরতে চলেছেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা ৷ এর আগে তিনি কাজ করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-এ ৷ এরপর টানা কয়েক মাস আর পর্দায় দেখা যায়নি তাঁকে ৷ তারপর এবার নতুন চ্যানেলে নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে ফিরত চলেছেন তিনি ৷ টেলিভিশনে এবার আসছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ ৷ ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে গ্রামের দুই কন্যা সন্ধ্যা ও তারা ৷ শনিবার চ্যানেলের অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে এই সিরিয়ালের প্রোমো ৷ যদিও ধারাবাহিকটি কবে পর্দায় আসছে তা, এখনও জানা যায়নি৷

তবে এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে যেমন দেখা যাবে অন্বেষাকে তেমনই তারা চরিত্রে অভিনয় করবেন অমৃতা দেবনাথ ৷ আর নায়কের ভূমিকায় রয়েছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও বিনোদনের দুনিয়ায় বেশ পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই বেশকিছু মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে ৷ আগামীতে রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজ করতে চলেছেন তিনি ৷ সৌরজিৎ, অন্বেষা, অমৃতাদের সঙ্গেই দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকেও ৷ তিনি এখানে রয়েছেন বাবা ঠাকুরের চরিত্রে ৷ কার্যত গ্রিক ট্র্যাজেডির নিয়তির মতো তিনিই দুই নায়িকাকে ইঙ্গিত দেন আসন্ন কঠিন সময়ের ৷

গল্পের দিকে তাকালে দেখা যায়, সন্ধ্যা ও তারা গ্রামের দুই মেয়ে ৷ তাঁদের বিধবা মা চাল বিক্রি করে সংসার চালায় ৷ তারা পড়াশোনা করে ৷ আর মেজদিদি অর্থাৎ সন্ধ্যা সংসারের জোয়াল টানে ৷ ফসল ফলায় ৷ প্রোমোর শুরুতেই আসে এক মেলার দৃশ্য ৷ যেখানে দেখা যায় দু’জনেই তাদের মনের মানুষের সঙ্গে একে অপরের পরিচয় করিয়ে দিতে চায় ৷ কিন্তু শেষে গিয়ে দেখা যায় দুজনের মনের মানুষ এক জনই। আর এই নিয়েই এগোবে গল্প। তবে এসবের মাঝে একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে দর্শকদের। প্রতিটি ধারাবাহিকেই কিছু জিনিস গতে বাঁধা ছকে ফেলে নিয়ম করে পালন হয়ে আসছে। বিষয়টা ঠিক বোঝা গেল না তাই তো?

আসল বিষয়টা হচ্ছে গ্রামের মেয়ে মানেই তাকে হতে হবে অশিক্ষিত, ভীষণ পরিশ্রমই, খুবই দুঃখী, হাটু অব্দি শাড়ি পড়বে কেনো? আর যদি সেখানে মায়ের এক মেয়ের বদলে দুই থেকে তিনটি মেয়ে থাকে তাহলে তো সবার বড় মেয়েটিকে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিতে হয়। একটু অন্যরকম ভাবেও তো দেখানো যেতে পারে। কিছু দর্শক তো এমনটাও ধারণা করেছেন এর পরই হয়তো দেখানো হবে এমন অশিক্ষিত আধুনিক জামা কাপড় কীভাবে পরতে হয় জানে না, সমস্ত সখ আহ্লাদ বিসর্জন দেওয়া মেয়েটির হঠাৎ হয়ে যাবে বড়লোক বাড়ির বউ। আর তারপর তাকে সহ্য করতে হবে লাঞ্ছনা গঞ্জনা।

এক দর্শক দাবি করছেন এমনটা না করে যদি অন্বেষা হাজরাকে সাধারণ চুরিদার আর অমৃতাকে কুর্তি পরানো যেত তাহলে কি খুব খারাপ দেখা তো? না অবশ্যই না কিন্তু ধারাবাহিক নির্মাতারা তেমনটা করবে না, তাদের মাথায় গ্রামের মেয়ে মানেই ঐরকমই একটা গেটআপ সেট হয়ে রয়েছে। দর্শকদের দাবি বিষয়টা খুবই নজর কাড়ে। এই ধারাবাহিকের সমস্তটা সুন্দর হলেও অন্বেষার লুক একদমই পছন্দ হয়নি দর্শকদের।

Back to top button