দীপার বাপের বাড়িতে জামাইষষ্ঠী পালন করতে এলো সূর্য দীপা! আসন্ন পর্বে কি তবে দুই মেয়ের জন্যই এক হবে তারা?

বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে অনুরাগের ছোঁয়া। যেটি কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে। সূর্য দীপার জুটি থেকে শুরু করে সোনা রুপার আধো আধো করা কথা সবকিছুকেই দারুন ভাবে পছন্দ করে দর্শক। শুরুর প্রথম থেকেই নায়ক নায়িকার জুটি দর্শকদের পছন্দের কিন্তু বর্তমানে তাদের থেকেও বেশি মন জয় করেছে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা।

এখন গল্পে দেখা যাচ্ছে একদিকে সোনা তার মায়ের পরিচয় জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছে আর উল্টোদিকে রুপা তার বাবার পরিচয় জেনে গিয়েও কেন তার বাবা তার মা এবং তাকে স্বীকার করছে না সেই নিয়ে চিন্তিত। যার জন্য দুই ছোট্ট শিশুর মনে অতিরিক্ত প্রভাব পড়ছে এটাই দেখানো হচ্ছে গল্পে। মাঝে তারা তাদের বাবা মাকে মেলানোর জন্য বিয়ের আয়োজন করে। কিন্তু সেখানেও সূর্যর খারাপ ব্যবহার দুই খুদের মনের উপর প্রভাব সৃষ্টি করে।

গতকালের পর্বে দেখা গেছে রুপা মনের মধ্যে কষ্ট চেপে রাখতে রাখতে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে আবার উল্টোদিকে তার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। স্কুলের পরীক্ষা এসে কিছু না লিখে সাদা খাতা জমা দেয়ায় স্কুলের দিদিমণিরা, দীপাকে ডেকে পাঠায় আর সেখানে গিয়ে দীপা দেখতে পায় সারা খাতা জুড়ে সে বাবা লিখে তারপর সেটাকে কেটে দিয়েছে। কেন রুপা দিন দিন এমন হয়ে যাচ্ছে সেটা কেউই বুঝে উঠতে পারছে না কিন্তু লাবণ্য সেনগুপ্ত আর দীপা বুঝে কিছুই করতে পারছে না।

তবে আজকের পর্বে আবার একবার সূর্য দীপা মুখোমুখি হতে চলেছে আর সেটা শুধুমাত্র সোনা রুপার জন্য। রুপার চিন্তায় সূর্য স্কুলে আসে আর সেটা দেখে দীপা অবাক হয়ে যায়। তখন সূর্য এবং দীপা দুজনকেই একসঙ্গে স্কুলের টিচাররা বলে যে রুপা একজন খুবই ভালো মেয়ে তাই তার এমন পড়াশোনার ক্ষতি তারা কিছুতেই মেনে নিতে পারছে না। সেই সঙ্গে তারা বলে যে রুপা একদিন তার বাবার মত বড় ডাক্তার হবে। এই কথা শুনে সূর্য সেখান থেকে বেরিয়ে চলে আসে। বাইরে এসে সূর্য দীপাকে ডিভোর্স পেপারে সই করে দেওয়ার কথা বলে।

উল্টোদিকে সূর্য দীপা যখন বাড়িতে আসে তখন জয় দীপাকে বলে যে কালকে জামাই ষষ্ঠী, তাই সে যেন তার বাপের বাড়িতে আসে। কারণ তার শাশুড়ি রান্না তার মুখের মতই খারাপ। পরের দিন দেখা যায় জয়ের সঙ্গে দীপা আর তা দুই মেয়ে মিলে দীপার বাবার বাড়ি আসে যা দেখে উর্মি আর তার মা অবাক হয়ে যায়। এরপর কী হতে চলেছে তা এখনো জানা যায়নি তবে দর্শকরা মনে করছে এবার জামাইষষ্ঠীতে সোনাকে নিতেই ওই বাড়িতে আসবে সূর্য আর তখনই জামাইষষ্ঠীর শুভক্ষণে একসঙ্গে হবে সূর্য দীপা।

Back to top button