জমজমাটি প্রোমো ‘গাঁটছড়া’র, বিন্দি হল ঋদ্ধির নায়িকা! খড়িকে ভুলে জলসায় নতুন সময়ে এবার বিন্দি ঋদ্ধির রসায়ন দেখবে দর্শক

স্টার জলসার একটা সময়ের ব্লকবাস্টার সিরিয়াল গাঁটছড়া। যে ধারাবাহিকে ঋদ্ধি খড়ির জুটি দেখতে মুখিয়ে থাকত দর্শকরা। শুরুর প্রথম থেকেই অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জির জুটিকে অগাধ ভালোবাসা দিয়েছে দর্শক। শুরুর প্রথম দিকে টিআরপি তালিকায় জি বাংলার মিঠাই ধারাবাহিকের সঙ্গে রীতিমতো টক্কর চলত স্টার জলসার গাঁটছড়ার। কিন্তু সেই সব সময় এখন পেরিয়ে গেছে বর্তমানে গাঁটছড়া রয়েছে কিন্তু খড়ি নেই।
কিছুদিন আগেই ধারাবাহিকের গল্প অনুসারে খড়ির মৃত্যু হয়েছে কিন্তু আদতে ঘটনা ছিল অভিনেত্রী সোলাঙ্কি রায় তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর সেটিকে আর চালিয়ে যাননি। তার ফলেই গাঁটছড়ার গল্প এগিয়ে গেলেও খড়িকে বাদ দিতে হয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষকে। খড়ির মৃত্যুর পর বেশ অনেকগুলো বছরের লিপ নেওয়া হয়েছে গল্পে। এখন গল্পের মূল আকর্ষণ খড়ি ঋদ্ধির ছেলে আয়ুষ এবং তার নায়িকা গঙ্গা।
তবে তার সঙ্গে সঙ্গে আরও একটি চরিত্র নিয়ে বেশ জল্পনা চলছিল সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত গাঁটছড়ায় লিপ নেওয়ার পরে বেশ কিছু নতুন চরিত্র দেখা গেছে যার মধ্যে অন্যতম হলো বিন্দি চরিত্রটি। যেটি ধারাবাহিকে প্রবেশ করার পর থেকে কী হতে চলেছে পরবর্তী দিনে তা নিয়ে অনেক রকম জল্পনা ছিল। তবে সম্প্রতি গাঁটছড়ার নতুন প্রোমোতে দর্শকরা একপ্রকার নিশ্চিত হয়ে গেল যে সে হতে চলেছে পরবর্তী দিনে ঋদ্ধির নায়িকা।
কিছুক্ষণ আগে স্টার জলসার তরফ থেকে গাঁটছড়া ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিকে তার মা এবং দ্যুতি মিলে বলছে যে বিন্দির বাবা তাকে পড়াশোনা করতে দেবে না। যার ফলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর সে বিন্দির সঙ্গে যেটা করেছে যেটা তার করা উচিত হয়নি। তখনই ঋদ্ধি বলে যে সে কোনভাবেই বিন্দির ক্যারিয়ার নষ্ট হতে দেবে না। উল্টোদিকে দেখা যায় বিন্দি বিয়ের সাজে কতগুলো লোকের থেকে পালিয়ে একটি বাসকে দাঁড় করাচ্ছে।
তারপরে বাসের মধ্যে থেকে কেউ একজন তাকে হাত বাড়িয়ে তুলে নিলো সেখানেই দেখা গেল সেটি ঋদ্ধি । বিন্দি, ঋদ্ধিকে দেখে অবাক ভাবে বলে ওঠে খারুশ আপনি! তখন ঋদ্ধি বলে যে আমি এখানে দাঁড়িয়ে তোমার মত একটা ইউসলেস পাকা মেয়েকে বিয়ে থেকে পালাতে সাহায্য করছি! উল্টোদিকে দেখা যায় বিন্দির বাবা বাসটাকে থামিয়ে বলছে আমার মেয়েকে যে বিয়ে থেকে পালাতে সাহায্য করেছে তাকে আমি ছাড়বো না। এবার শুধু দেখার নতুন সময়ে এই জমজমাটি প্রোমো দিয়ে গাঁটছড়ার ঠিক কতটা সাফল্য লাভ করে!

