রাজা নবনীতা জুটি ফিরলেও ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে থাকছেন ‘গাঁটছড়া’র জনপ্রিয় অভিনেতা, সেই হবে গল্পের কেন্দ্রবিন্দু!

বাংলা টেলিভিশনে এখন একের পর এক চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক। আর সেখানে যেমন বহু নতুন নায়ক নায়িকার মুখ দেখতে পাওয়া যাচ্ছে তেমনভাবেই আবার পুরনো নায়ক নায়িকাকে ফিরতে দেখা যাচ্ছে। কখনো পুরনো জুটি একসঙ্গে কাম ব্যাক করছে আবার আলাদা আলাদা ভাবে। ঠিক যেমন কিছুদিন আগেই জানা গিয়েছিল আবার একবার টিভির পর্দায় ফিরছে সকলের প্রিয় জুটি নবনীতা এবং রাজা।
নবনীতাকে শেষবার দেখা গিয়েছিল মহাপীঠ তারাপীঠে মা তারার ভূমিকায়। তারপর তাকে আর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। আর অভিনেতা রাজা গোস্বামীকে দেখা যেত বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়ামে অভিনেত্রী সম্পূর্না লাহিড়ীর বিপরীতে।
তবে কয়েকমাস আগে তার নতুন ধারাবাহিক ‘বিয়ের ফুল’ সান বাংলায় আসছে সেই খবর সামনে এসেছিল। আর কিছুদিন আগেই সেই ধারাবাহিকের প্রথম প্রোমো চলে এসেছে। যা আসার পরে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। প্রোমো অনুযায়ী সুন্দর নগরের একটি বাড়িতে থাকে একসঙ্গে পাঁচ ভাই এবং তাদের অভিভাবক। সেখানেই বলা হচ্ছে এই বাড়িতে বিবাহ মানে অভিশাপ আর নারীর বাস হলো সর্বনাশ।
কিন্তু উল্টোদিকে ওই পরিবারের দুই ছেলেকে পছন্দ করে এমন দুই মেয়ে রয়েছে। যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও ছেলে গুলো পালিয়ে যায়। গল্পটা বেশ হাসি মজা নিয়ে ভালোই এভাবে এমনটাই মনে করছেন দর্শকরা। তবে এখন সবচেয়ে বড় খবর হল এই ধারাবাহিকের থাকতে চলেছেন ‘গাঁটছড়া’র একজন জনপ্রিয় অভিনেতা। যাকে প্রথম প্রোমোতে দেখা না গেলেও ধারাবাহিক সম্প্রচার হলে এপিসোড গুলোতে দেখতে পাওয়া যাবে।
প্রসঙ্গত সে অভিনেতার নাম হল শুভ্রজিত দত্ত। যিনি গাঁটছড়াতে ছোট পিসেমশাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেখানে চরিত্রটি নেগেটিভ হলেও এখানে তার চরিত্রটি একেবারেই আলাদা। যে পরিবারকে কেন্দ্র করেই গল্প গড়ে উঠছে সেই পরিবারের পাঁচ জন ছেলেকে দেখা গেলেও আদতে তারা ছয় ভাই। আর তাদের মধ্যে একজন হলেন শুভ্রজিৎ। গল্পের শুরুতে দেখানো হবে, তার একজন মেয়ের সঙ্গে প্রেম ছিল আর সেই প্রেম পরিপূর্ণতা না পাওয়ার জন্য তিনি মারা যাবেন। আর তারপর থেকেই এই পরিবারে নারী প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে। এবার শুধু দেখার কেমন হতে চলেছে এই গল্প!


