Big breaking: শেষের ঘণ্টা বেজেই গেলো অবশেষে! নিজেই ঘোষণা করলেন খোদ ‘মিঠাই ‘

বাংলা টেলিভিশন প্রিয় মানুষের কাছে জি বাংলার ধারাবাহিক মিঠাই এক অত্যন্ত জনপ্রিয় সৃষ্টি। এক গ্রামের মেয়ে আর শহরের এক যৌথ ব্যবসায়ী পরিবার এই নিয়ে আজ থেকে প্রায় আড়াই বছরের বেশি সময় আগে শুরু হয়েছিল মিঠাই ধারাবাহিকটি। যে সময় বাংলা টেলিভিশনের দর্শক রীতিমতো সাংসারিক কুটকচালীকে মেনে নিয়েছিল ধারাবাহিকের গল্প হিসাবে সেই সময় এক অন্য ধরনের গল্প নিয়ে হাজির হয়েছিল মিঠাই। এবার সেই ধারাবাহিক শেষের দিন চলে এলো।
প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। তবে মুখ্য অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে প্রত্যেককে দর্শক অগাধ ভালোবাসা দিয়েছে। এতটা সময় ধরে মিঠাই দারুন ভাবে জনপ্রিয়তা পেয়ে এসেছে দর্শক মহলে। তাই আজ শেষের খবর সামনে আসতেই একরাশ হতাশা ঘিরে ধরেছে দর্শক মহলকে।
কিন্তু যার শুরু রয়েছে তার তো শেষ হবেই। আবার নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তে হয়েছে বারেবারে। এর আগেও টেলিভিশনের বহু জনপ্রিয় ধারাবাহিককে শেষ হতে হয়েছে। তাই এবার মিঠাইয়ের পালা। মিঠাইয়ের সেই চমক আজ আর নেই, কিন্তু এই ধারাবাহিককে যে পরিমাণ ভালবাসা দিয়েছে দর্শক তাই এখনো তারা চায় যাতে মিঠাই টিভির পর্দায় চলুক। কিন্তু তা আর সম্ভব নয় সেটা জানিয়ে দিলেন খোদ অভিনেত্রী।

কিছুদিন আগেই সৌমিতৃষা নিজেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে তার কাছে খবর রয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিঠাইয়ের শুটিং হবে। তাই জন্যই তিনি ভালোভাবে সেরে উঠে শেষ টুকু শুটিং করার চেষ্টা করছেন যার ফলে ১২ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু এবার অভিনেত্রী নিজেই জানালেন চলতি মাসের ৩০ এবং ৩১ তারিখ তিনি শুটিং করবেন।
আর সেই সঙ্গে তিনি এ কথাও জানালেন যে চলতি মাসের ৩১ তারিখ মিঠাই ধারাবাহিকের শেষ দিনের শুটিং শেষ হবে। তার মানে আর কটা দিন তারপরেই টিভির পর্দায় শেষ হয়ে যাবে মিঠাই রানী আর তার উচ্ছে বাবুর ভরা সংসারের গল্প। শেষ হয়ে যাবে মোদক পরিবারের গল্প। কিন্তু বাংলা টেলিভিশনের দর্শকের কাছে এবং মনের মধ্যে থেকে যাবে এই প্রতিটা সুন্দর চরিত্র, মুহূর্ত এবং কলাকুশলীরা। মনোহরার মত এবার মিঠাইয়েরও শেষের পালা আর সে কথা জানা গেল সকলের প্রিয় মিঠাই রানীর কাছ থেকেই।
View this post on Instagram

