অনুরাগের ছোঁয়াকে মাত দিতে এবার জি বাংলা আনছে জনপ্রিয় প্রোডাকশন হাউজের ধারাবাহিক, চাঞ্চল্য নেটপাড়ায়!

বাংলা টেলিভিশনে বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে টক্কর দিতে পারে এমন ধারাবাহিক খুব কম রয়েছে। একপ্রকার বলা চলে জি বাংলা অনুরাগের ছোঁয়ার বিপরীতে বেশ কয়েকটি ধারাবাহিককে দিয়ে দেখে নিয়েছে কিন্তু কোনটি দিয়েই স্লট উদ্ধার হয়নি। প্রতিনিয়ত চেষ্টা করার পরেও অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে পারেনি জি বাংলার ওই স্লটে থাকা কোন ধারাবাহিক।

অনুরাগের ছোঁয়া শুরুর প্রথমে সূর্য দীপার কেমিস্ট্রির জন্য জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। তারপরে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপাকে নিয়ে গল্প এগোনোর সাথে সাথেই জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এখন প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় স্লট লিড করতে দেখা যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়াকে। তাই এবার অনুরাগের ছোঁয়াকে মাত দিতে জি বাংলার নতুন চাল।

প্রসঙ্গত অনেকেই জানেন জি বাংলা চ্যানেলের সঙ্গে বাংলা টেলিভিশনের কয়েকটি বিশেষ প্রডাকশন হাউজের সমস্যা রয়েছে। যার ফলে সেই সমস্ত প্রোডাকশন হাউসের ধারাবাহিক অনেকদিন ধরেই আর জি বাংলায় সম্প্রচার হয় না। এসভিএফ, ম্যাজিক মোমেন্ট, টেন্ট এবং অ্যাক্রপলিস এই চার বড় প্রোডাকশন হাউজ এর সঙ্গে জি বাংলা চ্যানেলের রয়েছে বেশ ঝামেলা। তবে এবার এদের মধ্যেই এক বড় প্রোডাকশন হাউসের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নিল চ্যানেল।

এই প্রোডাকশন হাউস এর সঙ্গে নীল ভট্টাচার্য এবং শিঞ্জিনী চক্রবর্তীর অভিনীত উমা ধারাবাহিকের সময় থেকেই শুরু হয়েছিল ঝামেলা তারপরে যখন চ্যানেলের পক্ষ থেকে হঠাৎ করেই লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সময় পরিবর্তন করে দেওয়া হয় সেই ঝামেলা আরও বেশি বেড়ে গিয়েছিল। তারপর থেকেই আর কোন ধারাবাহিক জি বাংলায় আসেনি টেন্ট প্রোডাকশন হাউজের।

তবে এবার শোনা যাচ্ছে জি বাংলা টেন্ট প্রোডাকশন হাউজের কর্ণধার সুশান্ত দাস কে দিয়েছে নতুন সিরিয়াল শুরু করার অফার। যে ধারাবাহিকের নায়ক-নায়িকা এখনো বাছাই করা হয়নি। যতদূর জানা যাচ্ছে জুন মাস থেকেই শুরু হতে পারে এই ধারাবাহিকের শুটিং। তাই এবার শুধু দেখার জি বাংলা টেন্টের ধারাবাহিক এনে অনুরাগের ছোঁয়াকে মাত দিতে পারে কিনা!

Back to top button