Mithai: এবার ভারত ছাড়িয়ে মিঠাই রানী চলে গেলো বিদেশে! বাংলা টেলিভিশনের ইতিহাসে এক নয়া রেকর্ড গড়ল এই ধারাবাহিক

বাংলা টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। দর্শকদের বিচারে একাধিকবার বেঙ্গল টপার তকমা পেয়েছে ‘মিঠাই’। ধারাবাহিকে মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু এবং উচ্ছেবাবুর চরিত্রে রয়েছেন আদৃত রায়। মিঠাই ও উচ্ছেবাবুর দুষ্টু-মিষ্টি সম্পর্ক মন কেড়েছিল সকল দর্শকদের। ধারাবাহিকে একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটেছে। আবার পুরোনো চরিত্রের বিদায়ও হয়েছে। বর্তমানে ধারাবাহিকে মিঠাই-এর মৃত্যু হয়েছে, এর পরিবর্তে এসেছে ‘মিঠি’, যাকে হুবহু মিঠাই-এর মতোই দেখতে। যদিও বর্তমানে একটু টিআরপির তালিকায় পেছোচ্ছে ‘মিঠাই’। তবে ওঠা-নামা দুটোই জীবনের এক অঙ্গ।

সম্প্রতি এই ধারাবাহিক টিভির পর্দায় দু’বছর পূর্ণ করল। এখন ধারাবাহিকগুলো কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে মিঠাই অনেকদিন ধরে যে পরিমাণ জনপ্রিয়তার সাথে চলে আসছে, তা খুব কম দেখা যায়। ৫৬ বার টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল শুধুমাত্র ‘মিঠাই’। তাই বলাই যায়, এই ধারাবাহিকের মতো রেকর্ড আর কোন ধারাবাহিকের এই মুহূর্তে নেই। আবার এই মিঠাই ধারাবাহিককে অন্যান্য অনেক ভাষায় রিমেক হতেও দেখেছি আমরা। কিন্তু এবার শুধু ভারতে নয়, বিদেশেও পৌঁছে গেল মিঠাই। যে খবর শোনার পরে আনন্দে উচ্ছ্বাসিত মিঠাই ভক্তরা।

সম্প্রতি একটি ভক্তের পেজের মাধ্যমে জানা গেছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে আফ্রিকাতে। ‘জি ওয়ার্ল্ড অফ আফ্রিকা’ চ্যানেলে তাদের ভাষায় সম্প্রচার হতে দেখা যাবে মিঠাই ধারাবাহিককে। পাশাপাশি সেই সম্প্রচার হওয়ার খবরের দুটি ছবি এক ভক্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, ”মিঠাই এখন আফ্রিকা তে দেখাবে, ভাবা যায়!! কত বড় প্রাপ্তি এটা। Congratulations team mithai, নাম টাও মিষ্টি It’s Not Easy To Love “

Adrit Roy

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেই পোস্ট ভাইরাল। সাথে ভক্তরা উজাড় করেছে তাদের ভালোবাসাও। অনেকেই মন্তব্য বক্সে নিজেদের খুশি ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, “আরেহ নামটা তো আমার দারুণ লাগলো! পুরা গল্পের মতোনই নামটা” অন্য একজন লিখেছেন, “এটা দারুন গর্বের বিষয়, ন্যাশনাল থেকে এবার মিঠাই ইন্টারন্যাশনাল শো হতে চলেছে।” যদি এখনও এই পোস্টার সত্যতা যাচাই করা হয়নি।

তবে এটি শোনা মাত্র মিঠাই ভক্তরা দারুণ খুশি। প্রসঙ্গত এই মুহূর্তে ‘মিঠাই’ সেই পরিমাণ জনপ্রিয়তা টিআরপি তালিকায় রেখে চলতে পারছে না। কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে এখনও ভক্তদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে কতটা উন্মাদনা রয়েছে তা বোঝা যায়। আর তারজন্যই মিঠাই-এর এই দুষ্টু-মিষ্টি গল্প শুধু বাংলা নয়, এশিয়া ছাড়িয়ে আফ্রিকাতে পৌঁছে গেল।

Back to top button