স্টেজ শো করতে গিয়ে চরম অপমানিত হন রুকমা রায়, ‘শো ছেড়ে চলে গেলেন অভিনেত্রী’ কী এমন ঘটল তার সাথে?

বাংলা টেলিভিশনে বর্তমানে বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীরা রয়েছেন যাদের মধ্যে তুলনা করতে এলে একের পর এক নাম ভেসে ওঠে। ছোট পর্দা হলেও সেসব অভিনেত্রীরা বড় পর্দার অভিনেত্রীদের থেকে কম ভালোবাসা পান না ভক্তদের কাছ থেকে। আর সেরকমই একজন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। যাকে দর্শক নানা রকম চরিত্রে অভিনয় করতে দেখেছে।
বর্তমানে রূকমাকে স্টার জলসা বা জি বাংলায় কোন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘লালকুঠি’ ধারাবাহিকে অভিনেতা রাহুল অরুনাদয় ব্যানার্জীর বিপরীতে অভিনয় করতে। স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে এই দুই অভিনেতা অভিনেত্রীর জুটি অগাধ সাফল্য পেয়েছিল তারপরে জি বাংলা আবার একবার লালকুঠি ধারাবাহিকের মাধ্যমে ফিরিয়ে আনা হয় তাদের। কিন্তু সেভাবে টিআরপি তালিকায় সাফল্য না পাওয়ার ফলে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় এই ভৌতিক সিরিয়ালটি। তবে বর্তমানে খবর রয়েছে যে সান বাংলায় একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরতে পারেন অভিনেত্রী।
তবে ভক্তদের মধ্যে অভিনেত্রী জনপ্রিয়তা এতো বেশি যার ফলে তাকে বহুবার বহু জায়গায় স্টেজ শো করতে দেখা যায়। অভিনেত্রীর নানান ব্যস্ততার মাঝেও তিনি সময় বার করে নিজের ভক্তদের আশা পূরণ করতে সেই স্টেজে যান এবং যথাসাধ্য বিনোদন দেওয়ার চেষ্টা করেন সকলকে। তবে এবার এক স্টেজ শোয়ে গিয়ে খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হলেন অভিনেত্রী। যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রুকমা রায় স্টেজ থেকে নেমে সোজা চলে আসছেন। যেটা দেখে বোঝা যাচ্ছে যে অভিনেত্রী অত্যন্ত রেগে গিয়ে সেই শো তিনি আর করবেন না বলেই চলে যাচ্ছেন। অবশ্য সেই ভিডিওতে প্রথমে এই ঘটনার সূত্রপাত তাও দেখা গেছে। ভিডিওটি শুরুর প্রথমে দেখা গেল রুকমা স্টেজের ওপর তার ভক্তদের আবদারে সেলফি তুলছেন, তারপরে যখন তিনি মাইক নিয়ে স্টেজের ওপরে হাঁটতে শুরু করলেন তখনই একজন লোক এসে তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। তার সাথে রুক্মার বচসা শুরু হয়। যার জেরে অভিনেত্রী রেগে যান এবং স্টেজ থেকে নেমে আসেন।
এই ভিডিও পোস্ট করেছেন সেখানে উপস্থিত থাকা এক ভক্ত এবং তিনি ক্যাপশনে পুরো ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, “কালকের একটি স্টেজ শো এর মঞ্চ থেকে চলে গেলেন অভিনেত্রী রুকমা রায়!
তাকে প্রায় সবসময়ই বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয় আর যথেষ্ট ডিমান্ড দিয়েই নিয়ে যাওয়া হয়।এখন কথা হচ্ছে একজন অভিনেত্রীর সঙ্গে সেলফি সবাই তুলতে চাইবে যেটা সাভাবিক কিন্তু প্রত্যেকের সঙ্গে তোলা সম্ভব না যেখানে হাজার হাজার দর্শক এসেছেন তাকে দেখতে।এখন একটাও যদি সেলফি না তুলে তবু লোকে বলবে অহংকারী অভিনেত্রী!তাই একটা সেলফি তুলতে যেতেই কমিটির একজন টাকার গরম দেখিয়ে বলে যে গান না করে সময় নষ্ট করছে নেমে যেতে তো এই মুহূর্তে উনি কি অপমান সহ্য করে স্টেজ শো করেই যাবে?এতটাই খারাপ পরিস্থিতি এসেছে তার?তিনি বারবার বলছে প্রচুর কাজের চাপে এই প্রত্যন্ত এলাকায় আসতে একটু টাইম লাগবেই।আর এনার ব্যবহার জীবনেও সহ্য করা উচিত নয়।দি যা করেছেন ঠিক করেছেন!একটা মাত্র লোকের জন্য হাজার হাজার মানুষ আজ তাদের উত্তেজনা হারালো।
ভিডিওটা দেখলেই বোঝা যায় দোষ কার।তবু কিছু বজ্জাত বলবে দে অহংকারী! সেটা অবশ্য নগণ্য সংখ্যাধারি লোক!”

