আর অত্যাচার সহ্য করবেনা ঈশান, নিজের সন্তানকে বাঁচাতে গোটা ঘোষাল পরিবারের সামনে নিজের আসল পরিচয় স্বীকার করলো ঈশান

ধারাবাহিক ‘গৌরী এলো’র ঈশান-গৌরী-র জুটি দর্শকদের বেশ প্রিয়। ধারাবাহিকে গৌরীর ভূমিকায় অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ এর প্রতিযোগী ‘নবাগতা মোহনা মাইতি’। পাশাপাশি, ঈশান-এর ভূমিকায় রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুর সময় দেখানো হয়, গ্রামের মেয়ে গৌরী আর শহরের ডাক্তারবাবু হল ঈশান।
গ্রামের চিকিৎসা কেন্দ্রে গিয়েই গৌরীর সঙ্গে ঈশানের আলাপ হয়। তারপর তাদের বিয়ে হয় ও গৌরী শহরে আসে। ঈশান-গৌরী একে অপরের সর্বদা ঢাল হয়ে থাকে। দুজনে শিব ও শক্তির উৎস। ঈশান মহাদেবের অংশ ও গৌরী কালির অংশ। বর্তমানে ঈশান মারা গিয়েছে। ঈশানের মৃত্যুর পর সাদা থানে গৌরীকে দেখে দুঃখ পেয়েছিল দর্শকও।
যদিও ঈশান আদেও মারা গিয়েছে কিনা তা নিয়ে রয়ে গিয়েছিল সন্দেহ। ধারাবাহিকে গৌরী আর ঈশানের বিরুদ্ধে প্রথম দিন থেকেই চক্রান্ত করে এসেছেন শৈলজা। ফলে একের পর এক সমস্যার সম্মুখীন হওয়ার পর আরও কঠিন হয়ে উঠেছে গৌরী। এবার গৌরী ও তার সন্তানকে মারার জন্য ফন্দি আঁটছে শৈলজা। সম্প্রতি একটি ফন্দি সফলতার চূড়ায় চলে গিয়েছিল।
বর্তমানে ঈশানের হাতেই জন্ম নিয়েছে গৌরী ঈশানের কন্যা সন্তান। দর্শক রায় বলছেন লক্ষ্মী এসেছে গৌরীর কোলে। কিন্তু এই দিনের পরবে সেই লক্ষ্মীকে এই বাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়ার কথা তুলল শৈলমা। শৈলজার মতে ওই বাচ্চা অপয়া তাই তার চেলা চামুন্ডাদের দিয়ে ওই বাচ্চা কে তুলে বাড়ি থেকে বার করে দেওয়ার বিধান দিল। সবাই মিলে গৌরীর কল থেকে শিশুটিকে তুলতে চেয়েও তুলতে পারল না কারণ শিশুটির ওজন অনেক গুণ বেড়ে গিয়েছে।
যা দেখে শৈলমা যা সবাইকে বলল কোনো প্রেত ভর ওর ওপর। এরপর ঈশান বাধা দিতে এলেও শৈলজা তাকে বলে তোমার কোন অধিকার নেই আমাদের বিষয়ে কথা বলার। তারপর নিজেই উদ্যত হয় বাচ্চাটিকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য। তখন ঈশান আর চুপ থাকতে পারে না সে সবার সামনে বলে ওঠে অধিকার আছে। আমার সম্পূর্ণ অধিকার আছে কারণ আমি ওই বাচ্চাটির বাবা আরে ঘোষাল পরিবারের ছেলে ডঃ ঈশান ঘোষাল। যা শুনে আঁতকে ওঠে শৈলমা।

