মিতুলকে ডিভোর্স দেবে ইন্দ্র! আদালতে ইন্দ্রর কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো সকলের, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলো টিআরপির বিচারে স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ছাড়া বাকি প্রায় প্রত্যেকটি সিরিয়ালকেই টেক্কা দিচ্ছে। খেলনা বাড়ি (Khelna Bari) প্রথম দিকে সেভাবে টিআরপি না পেলেও গল্প একটু এগোতেই হু হু করে বাড়তে থাকে রেটিং। দর্শকরা যে ইন্দ্র, মিতুল এবং গুগলিকে বেশ পছন্দ করছেন তা না বললেও চলে।

টিআরপিতে তো বটেই দর্শকেরও খুবই পছন্দের সিরিয়াল খেলনা বাড়ি। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে এই সিরিয়ালের অভিনেত্রী মিতুলকেও দারুণ পছন্দ দর্শকদের। খেলনা বাড়ির মিতুলকে তো আবার লেডি রঞ্জিত মল্লিক বলা হয় সোশ্যাল মিডিয়াতে। সেই সঙ্গে ছোট্ট গুগলিও দর্শকদের প্রশংসা পেয়ে এসেছে। এবার এই সিরিয়াল দর্শকদের আরও ভালো লাগার তালিকায় চলে আসবে কারণ এই সিরিয়ালে নতুন এক চমক আসতে চলেছে।

এই সিরিয়ালটিতে দর্শক ধরে রাখার জন্য প্রায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন চমক থাকে। যারা নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন একসময় নকল অন্তরাকে অর্থাৎ ইন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে চলেছে টানটান উত্তেজনাময় পর্ব। নকল অন্তরা রহস্য ভেদ হওয়ার পাশাপাশি আসল অন্তরার আত্মাকেও টেনে আনা হয় মিতুলকে সাহায্য করার জন্য। এত পর ঘটে গেছে একাধিক ঘটনা।

অনামিকার মুখোশ খুলে গিয়েছে, প্রতিনিয়ত ইন্দ্র আর মিতুলের ক্ষতি করে যেতে থেকেছে রণ। মিতুল প্রেগনেন্ট থাকাকালীন তার সাধের দিন বউ নিয়ে বাড়িতে হাজিরও হয়েছিল অনামিকা। অনেক কিছু এক সঙ্গে ফেস করেছে মিতুল আর ইন্দ্র। তবে এখন ইন্দ্র এবং মিতুলের জীবন নতুন মোড় নিতে চলেছে। যা কল্পনাও করতে পারছেন না ভক্তরা।

এই ধারাবাহিকের পরবর্তী পর্ব হলো ফাঁস। কি হবে এর পরবর্তীতে, যেটা জানার পর চমকে যাবেন দর্শকরাও। এতদিন ধরে ডিভোর্স চেয়ে এসেছে সূর্য আর বাধা দিয়ে এসেছে দীপা। আর এইবার ডিভোর্স হয়ে যাচ্ছে মিতুল আর ইন্দ্রের। পরবর্তী পর্বের ঝলকে দেখানো হয় কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ইন্দ্র আর সেখানেই ইন্দ্র স্পষ্ট জানাই সবার সামনেই যে সে ডিভোর্স চায়। জীবনের এতোগুলো বছর কাটিয়ে দেওয়ার পর এই বয়সে এসে ডিভোর্স? অবাক পরিবারের সকলে। এবার কি তবে সত্যিই বিচ্ছেদ ঘটবে তাদের সেটাই দেখার বিষয়।

Back to top button