সমরের প্রমোশনের খবর জানাজানি হতেই টাকার চাপ? চরম স্বার্থপর হয়ে উঠল সমর! শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে একি করলো বীণা!দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, প্রীতি বাড়ির সকলকে নিজের টাকায় ট্রিট দিতে চাই। বাড়িতে ছোটখাটো খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। সেই উপলক্ষে বড় বৌদি ঝিনুককে ফোন করে পরের দিন সম্রাটকে নিয়ে আসতে বলে। কিন্তু সম্রাটের শরীর খারাপ থাকায় ঝিনুক প্রথমে সাফ জানিয়ে দেয় যে সম্রাটকে ফেলে সে কিছুতেই যেতে পারবে না। তবে ঝিনুকের মন রাখতে সম্রাট নিজেই জানিয়ে দেয় যে তারা দুজন যাবে। আসলে সম্রাট একেবারেই পাল্টায়নি। ঝিনুক তার কাজকর্মে খানিকটা বিরক্ত হয়ে যাওয়ায় তাকে আবার কাছে ফিরিয়ে আনতেই সম্রাটের এই কৌশল।

ঝিনুক বাড়িতে আসার পর সে, বড় বৌদি এবং প্রীতি মিলে রাতের খাবারের অর্ডার দেয় সেই রুটির দোকানে, যেখানে কমলা কাজ নিয়েছে। তখন কমলার চাকরি প্রায় চলেই গিয়েছিল, কিন্তু এত বড় একটি অর্ডার আসায় দোকানের মালিক তাকে আবার কাজ করার সুযোগ দেয়। এভাবেই অনিশ্চয়তার মধ্যেও কমলা এই অর্ডারের সাথে জড়িয়ে পড়ে, যা পরবর্তী মুহূর্তে বাড়ির সকলের সামনে এক নতুন নাটকীয় পরিস্থিতি তৈরি করে।

এরপর বাড়ির সকলে মিলে হইহই করে খেতে বসে। খাবারের গন্ধ শুঁকেই শ্রীনিবাস বুঝতে পারে যে এটি কমলার হাতের রান্না। অন্যদিকে খাবার মুখে দিয়েই কমলার বড় বৌমা বীণাও নিশ্চিত হয়ে যায় যে এটি তার শাশুড়িরই বানানো খাবার। বীণা যখন সরাসরি কমলাকে এ বিষয়ে প্রশ্ন করে, তখন কমলা প্রথমে আড়াল করতে চাইলেও বীণা মাথার দিব্যি দিয়ে তাকে সত্যি বলতে বাধ্য করে। বাধ্য হয়ে কমলা সত্যি কথা জানালে বীণা প্রথমে ভীষণ অবাক হয়ে যায়।

অন্যদিকে আগামী পর্বে দেখা যাবে, সমরের প্রমোশনের খবরে স্ত্রী বীণা আনন্দে আত্মহারা হয়ে সেই সুখবর মাকে জানাতে গেলে সমর তাকে বাধা দেয়। সমরের যুক্তি, সকলে জানলে অতিরিক্ত টাকার চাপ এবং সংসারের বাড়তি খরচ সামলাতে হবে। আড়াল থেকে ছেলের এই নিষ্ঠুর ও স্বার্থপর কথা শুনে কমলার বুক কেঁপে ওঠে এবং তার পায়ের তলার মাটি সরে যায়।

আরও পড়ুনঃ সংসারের বাড়তি দায়িত্ব এড়াতে মাকেও দূরে ঠেললো সমর! আড়াল থেকে ছেলের ব্যবহার দেখে শিউরে উঠল কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব

পরিস্থিতি বুঝে বীণা যখন দেখে কমলা সবটাই শুনে ফেলেছে, তখন সে শাশুড়ির কাছে ক্ষমা চায়। একই সাথে বীণা জানতে চায় যে, সমরের এই বিশেষ সাফল্যের দিনে কমলা এবং তার শ্বশুর উপস্থিত থাকবেন কি না। সব মিলিয়ে পারিবারিক টানাপোড়েন, অভিমান আর নতুন সম্পর্কের সমীকরণে গল্পের মোড় এবার কোন দিকে ঘোরে, সেটাই দেখার বিষয়।

Back to top button