সংসারের বাড়তি দায়িত্ব এড়াতে মাকেও দূরে ঠেললো সমর! আড়াল থেকে ছেলের ব্যবহার দেখে শিউরে উঠল কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলা সবে একটি নতুন দোকানে কাজ শুরু করেছিল, কিন্তু আচমকাই তার হাতে সামান্য টাকা ধরিয়ে দিয়ে পরদিন থেকে আর কাজে আসতে বারণ করা হয়। সে কারণ জানতে চাইলে এবং আরেকবার সুযোগ চাইলে দোকানের মালিক স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর কোনো কথা শুনতে চান না। কমলাকে আর কাজে দেখতে না চেয়ে মালিক তার প্রাপ্য টাকা বুঝিয়ে দেন।
অন্যদিকে আদি নিজের হাতে পোলাও-মাংস রান্না করে পল্লবীর জন্য নিয়ে যেতে চাইলে বাড়ির লোক তাকে বাধা দেয়। কারণ রোহিণী ও তার বাড়ির লোকদের সঙ্গে খাওয়া-দাওয়া করার কথা ছিল। আদি কীভাবে বেরোবে বুঝে না পেলে তার বৌদি পালিয়ে যেতে সাহায্য করেন এবং সে বাড়ির পেছনের জানলা দিয়ে কোনোমতে বেরিয়ে যায়।

রোহিণী ফোন করে আদির খোঁজ নিলে আদি অফিসে পল্লবীর সঙ্গে থাকলেও মিথ্যে বলে জানায় যে এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হওয়ায় সে হাসপাতালে আছে। কিন্তু ফোনের ওপার থেকে রোহিণী আড়ালে পল্লবীর নাম শুনতে পাওয়ায় বিপত্তি বাধে। এর মধ্যেই নিজের হাতে বানানো পোলাও-মাংস নিয়ে আদি পল্লবীর কাছে পৌঁছে যায়, যা দেখে পল্লবী প্রথমে বিশ্বাসই করতে পারে না যে আদি নিজে এত সুন্দর খাবার রান্না করেছে।
অন্যদিকে প্রথমবার সকলের জন্য স্যান্ডউইচ ব্রেকফাস্ট বানায় প্রীতি, কিন্তু খেয়ে সবাই বুঝলেও ভালোবাসায় বানানো প্রথম খাবার বলে কেউ খারাপ বলতে পারে না। সবাই চুপচাপ প্রশংসা করলেও নিজে মুখে দেওয়ার পর প্রীতি বুঝতে পারে যে কেবল তার মন রাখার জন্যই সবাই এমন কথা বলেছে।
আরও পড়ুনঃ অফিসে পল্লবীর সঙ্গে আদি! রোহিণীর কাছ থেকে কী লুকোতে চাইছে আদিত্য? দুর্ধর্ষ আজকের পর্ব
আগামী পর্বে দেখা যাবে সমরের প্রমোশনের খবরে স্ত্রী বীণা খুশি হয়ে মাকে জানাতে গেলে সমর বাধা দেয়। সবার জানাজানি হলে অতিরিক্ত টাকার চাপ ও সংসারের খরচ সামলাতে হবে বলে সে জানায়। আড়াল থেকে ছেলের এই কথা শুনে কমলার বুক কেঁপে ওঠে, পায়ের তলার মাটি সরে যায়। দেখা যাক কী হয় আগামী পর্বে।

