সংসার চালানোর যুদ্ধে বড় ধাক্কা, কাজ থেকে বিতাড়িত কমলা! আদির কাণ্ডে খটকা মায়ের মনে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হল ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ি ফিরেই আবারও পুরনো খামখেয়ালি ও পাগলামিতে মেতে উঠেছে সম্রাট। ঝিনুকের ভালোবাসার গভীরতা যাচাই করতে সে এক অদ্ভুত ও রীতিমতো ঝুঁকিপূর্ণ খেলা শুরু করে। পুরো বাড়ির আলো নিভিয়ে চারদিক ঘুটঘুটে অন্ধকার করে সে নিজেকে আড়াল করে নেয়। ঝিনুককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সম্রাট শর্ত দেয় যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ঝিনুক তাকে খুঁজে না পায়, তবে চিরতরে সম্রাটকে হারিয়ে ফেলবে। শুরুতে অন্ধকারে দিশেহারা হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেয় ঝিনুক। বুদ্ধি খাটিয়ে সম্রাটের ল্যাপটপের পাসওয়ার্ড খুলে সে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। এরপর বাড়ির আলো জ্বালিয়ে সিসিটিভির সূত্র ধরে ঝিনুক বুঝতে পারে, সম্রাট নিজেকে একটি বন্ধ আলমারির ভেতরে আটকে রেখেছে।
অন্যদিকে, শান্তনু ও প্রীতির দূরত্ব ঘুচিয়ে তাদের সম্পর্কটাকে আবার আগের মতো সহজ ও স্বাভাবিক করে তুলতে কোমর বেঁধে নেমেছে আদি। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নিয়ে সে বেশ জমিয়ে আড্ডা ও মজার পরিবেশ তৈরি করে। সবাই মিলে গানের লড়াইয়ে মেতে ওঠে এবং হইহুল্লোড়ের মধ্য দিয়ে সময় কাটায়। এই হালকা ও আনন্দঘন মুহূর্তগুলো শান্তনু-প্রীতির সম্পর্কের বরফ গলাতে কতটা সাহায্য করে, সেদিকেই নজর এখন সবার।
পরের দিন সকালে কাজে বেরোনোর জন্য ঘর ছাড়ে শ্রীনিবাস এবং ঠিক একই সময়ে নিজের কাজে বেরিয়ে পড়ে কমলা। আড়ালে একটি বড় সত্য লুকিয়ে রয়েছে অফিসের চাকরি হারিয়ে এখন অটো চালিয়ে সংসার টানছে শ্রীনিবাস। কমলা গোপনে এই কঠিন সত্যটা জেনে গেলেও, শ্রীনিবাসের কাছে তা একেবারেই অজানা। কাকতালীয়ভাবে সেদিন ঘটনার চক্রে শ্রীনিবাসের সেই অটোতেই গিয়ে ওঠে কমলা, যা দুজনের সামনে এক নতুন পরিস্থিতির জন্ম দেয়।
আগামী পর্বে দেখা যাবে কমলার জীবনে নতুন বিপত্তি। যে দোকানে সে সবে কাজ শুরু করেছিল, সেখানে আচমকাই তার হাতে টাকা ধরিয়ে দিয়ে পরদিন থেকে কাজে আসতে মানা করে দেওয়া হয়। একদিকে সংসারের হাল ধরার লড়াই, অন্যদিকে কাজের জায়গা থেকে এমন আচমকা বিদায় সব মিলিয়ে বেশ চাপে পড়ে যাবে কমলা।
আরও পড়ুনঃ আবারও পাগলামি শুরু সম্রাটের! অন্ধকার বাড়িতে লুকিয়ে কী দেখছে সে? ঝিনুকের সামনে কঠিন অগ্নিপরীক্ষা! দুর্ধর্ষ আজকের পর্ব
সবশেষে আদি ও পল্লবীকে ঘিরেও তৈরি হচ্ছে নতুন সন্দেহের মেঘ। পল্লবীর জন্য আদি নিজে হাতে যে রান্না করছিল, তা নিয়ে মনে খটকা তৈরি হয় তার মায়ের। আদির এই বিশেষ উদ্যোগের পেছনে ঠিক কী কারণ লুকিয়ে আছে, তা নিয়েই শুরু হয় মায়ের সন্দেহ যা সামনের পর্বগুলোতে গল্পে নতুন মোড় আনতে চলেছে।

